২০১৭ সালে বিশ্বব্যাপী মানবিক সহায়তা প্রদানকারী দেশগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে তুরস্ক। গত বছর দেশটি বিশ্বের বিভিন্ন দেশে ৮.০৭ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এমন তথ্য উঠে এসেছে লন্ডন-ভিত্তিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস-এর বৈশ্বিক মানবিক সহায়তা কর্মসূচি প্রকাশিত এক রিপোর্টে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৬.৬৮ বিলিয়ন মার্কিন ডলারের  সমপরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। ২.৯৯ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করে  তালিকায় তৃতীয় স্থানে আছে জার্মানী। আর চতুর্থ স্থানে যুক্তরাজ্য (২.৫২ বিলিয়ন মার্কিন ডলার) এবং পঞ্চম স্থানে রয়েছে (২.২৪) ইউরোপীয় ইউনিয়ন।

গত ১৯শে জুন প্রকাশিত রিপোর্টের বিষয়ে এক লিখিত বিবৃতিতে তুর্কী পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোন ধরনের বৈষম্য ছাড়াই দেয়া এই মানবিক সহায়তা তুরস্কের মানবিক কূটনীতির শক্তি বৈশ্বিকভাবে আবারও স্বীকৃত হ’ল।

রিপোর্টের বরাত দিয়ে মন্ত্রণালয় আরো জানায়, জাতীয় আয় এবং মানবিক সহায়তার ক্ষেত্রে ০.৮৫ অনুপাত ধরে রেখে তুরস্ক বিশ্বের ‘সবচেয়ে দানশীল জাতি’ হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছে। এর পরেই ০.১৭ পয়েন্ট নিয়ে রয়েছে নরওয়ে ও লুক্সেমবার্গ। বৈশ্বিক এই মানবিক সহায়তা কর্মসূচী ছাড়াও তুরস্ক নিজ দেশে ৩৬ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে যা একক দেশ হিসাবে বিশ্বে সবচেয়ে বেশী। এই অর্জনকে মানবিক কূটনীতিতে বড় ধরনের অর্জন হিসাবে দেখছে তুরস্ক।

[এটাকে কুটনীতি না বলে লিল্লাহ মানবিক সহায়তা কর্মসূচী বলা উচিত হবে। আর এখানেই হবে মুসলিম ও অমুসলিমদের মানবিক কার্যক্রমের পার্থক্য। আমরা তুরষ্ক সরকারকে অভিনন্দন জানাই (স.স.)]






এবার শত শত মানুষের সামনে নিজের মাকে হত্যা করল আইএস চরমপন্থী
২০৩০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা বার্ষিক ৩ কোটি (মাসজিদুল হারামে গত এক বছরে ২ কোটি হজ্জ-ওমরাহ পালনকারীদের সেবা প্রদান)
অবরুদ্ধ গাযায় আত্মহত্যার প্রবণতা বাড়ছে
ফিলিস্তীনী রাষ্ট্রের স্বীকৃতি দিল জাতিসংঘের ১৪৬টি দেশ
গর্ভনিরোধক ব্যবস্থা মুসলিম পরিবারে গ্রহণযোগ্য নয় - -এরদোগান
মুসলিম জাহান
সঊদী আরবের নতুন গ্রান্ড মুফতী শায়খ ছালেহ বিন ফাওযান বিন আব্দুল্লাহ আল-ফাওযান
মুসলিম জাহান
গাছ জড়িয়ে ধরে বিশ্ব রেকর্ড
ব্রুনাই সর্বদা আল্লাহর কাছে অনুগত থাকবে - -সুলতান হাসান আল-বালক্বিয়া
আইএস-বিরোধিতা করায় মাকে হত্যা, দুই ভাই গ্রেপ্তার
মিসরীয় পার্লামেন্টে আসছে নেকাব নিষিদ্ধের বিল
আরও
আরও
.