চাকরী থেকে স্বজনদের বাদ দিতে সরকারী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এক ডিক্রিতে এ ঘোষণা দেন।

সরকারী বিভিন্ন দফতরে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের ছেলে ও অন্য স্বজনদের বাদ দিয়ে তাদের স্থলে নতুনদের নিয়োগ দিতে বলেছেন আখুন্দজাদা। এছাড়া ভবিষ্যতে এসব পদে স্বজনদের নিয়োগ দিতেও ডিক্রিতে নিষেধ করেছেন তিনি।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করে তালেবান। এ সময় বেশ কিছু সরকারী কর্মকর্তা দেশ ছেড়ে পালান, আর অন্যদের তালেবান সরকার চাকরীচ্যুত করে। এরপর সরকারী বিভিন্ন পদে নিজেদের পসন্দমতো ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। যাদের অধিকাংশই ছিলেন অদক্ষ। এছাড়া ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকজন জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা সরকারী বিভিন্ন দফতরে তাঁদের সন্তানদের নিয়োগ দেন। এরই পরিপ্রেক্ষিতে তালেবানের সর্বোচ্চ নেতা এ ডিক্রি জারী করলেন।

[নিঃসন্দেহে এটি ধন্যবাদ যোগ্য। অন্যদের এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত (স.স.)]







ওছমানীয় খেলাফতের সর্বশেষ উত্তরসূরীর মৃত্যু
ফিলিস্তীনের উপর ইস্রাঈলী বিমান হামলা
মার্কিন সেনা আগ্রাসন শুরুর পর থেকে আফগানিস্তানে মাদক উৎপাদন ৫০ গুণ বৃদ্ধি
রামাযান উপলক্ষে পাঁচ শতাধিক বন্দির মুক্তি
খাবার অপচয়ে শীর্ষ দেশ সঊদী আরব : ৩৩ শতাংশ খাবারই নষ্ট হয়
৩৬০ ভারতীয়কে মুক্তি দিচ্ছে পাকিস্তান
মুসলিম জাহান
আল-আক্বছা মসজিদ প্রাঙ্গণ খোলার ঘোষণা ওয়াক্ফ কাউন্সিলের
পথচারীদের জন্য ইফতার সাজিয়ে বসে থাকেন সুদানের নুবা গ্রামের বাসিন্দারা
পাকিস্তানে স্কুল-কলেজে কুরআন পাঠ বাধ্যতামূলক করে বিল পাস
খাদ্য সংকট : ক্ষুধার্ত সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে রাখছেন আফগানরা
মিসরের আগুন ম্যাসেজে নিরাময় হচ্ছে পেশীর যন্ত্রণা
আরও
আরও
.