বিশ্বে প্রথমবারের মত সফটওয়ারের সাহায্যে কম্পিউটারে আরবী ভাষা অন্তর্ভুক্ত করেছিলেন মুহাম্মদ বিন আব্দুর রহমান আশ-শারিখ। এর মাধ্যমে অনলাইনে পবিত্র কুরআনসহ অসংখ্য হাদীছগ্রন্থ সংরক্ষিত হয়। গত ৬ই মার্চ রাতে ৮২ বছর বয়সে কুয়েতে মৃত্যুবরণ করেন তিনি।

মুহাম্মাদ আশ-শারিখ ১৯৮২ সালে প্রথমবারের মতো কম্পিউটারে আরবী ভাষা চালু করেন। অতঃপর আধুনিক প্রযুক্তিতে আরবী ভাষার সমৃদ্ধি আনতে তিনি সাখর প্রজেক্ট প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি কম্পিটার প্রোগ্রাম আরবীকরণ, অ্যারাবিক ইলেকর্ট্রনিক ডিকশনারী, প্রুফ রিডার প্রোগ্রাম, অটোমেটিক ফর্মাল অ্যারাবিক প্রনানসিয়েশন, মেশিন ট্রান্সলেশন ডেভেলপ করাসহ আরবী ভাষার উন্নয়নে নানামুখী কাজ করেন। তাছাড়া প্রতিষ্ঠানটি পবিত্র কুরআন, ৯টি প্রসিদ্ধ হাদীছগ্রন্থ ও ইসলাম বিষয়ক তথ্যাবলী কম্পিউটারে ডেভেলপ করে।

এসব অবদানের কারণে ২০১৮ সালে তিনি কুয়েতের রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার এবং ২০২১ সালে ইসলামের সেবার জন্য সঊদী আরবের বাদশাহ ফায়ছাল পুরস্কার লাভ করেন। তিনি কুয়েত উন্নয়ন তহবিলের সহকারী পরিচালক এবং বিশ্বব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। কুয়েত ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের প্রধান ছিলেন।

[আমরা এই অসাধারণ গুণী ব্যক্তির মৃত্যুতে গভীর মর্মবেদনা প্রকাশ করছি ও তঁার রূহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ এভাবেই যুগে যুগে তার মেধাবী বান্দাদের মাধ্যমে মানবজাতির কল্যাণ সাধন করে থাকেন। অতএব সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্য (স.স.)]







ইয়ামনে এখন প্রশ্ন- কোন শিশুটিকে রক্ষা করি!
জাতিসংঘে ফিলিস্তীনী পতাকা উত্তোলন
মুসলিম জাহান
পাকিস্তানে পাহাড়ের সুড়ঙ্গে পবিত্র কুরআন সংরক্ষণ কেন্দ্র
আইএস-বিরোধিতা করায় মাকে হত্যা, দুই ভাই গ্রেপ্তার
ইহূদীদের জন্য হিব্রু ভাষায় কুরআনের অনুবাদ করছে মিসর সরকার
পথচারীদের জন্য ইফতার সাজিয়ে বসে থাকেন সুদানের নুবা গ্রামের বাসিন্দারা
মুসলিম জাহান
আরব ইয়ুথ সার্ভে ২০১৬: তরুণ আরবদের মাঝে আইএস বিরোধী মনোভাব বাড়ছে
তুরস্কের একটি মসজিদে জামা‘আতের সাথে ফজরের ছালাত আদায়ের জন্য শিশু-কিশোরদের বিশেষ পুরস্কার!
মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ : ক্ষুব্ধ ইস্রাঈল, হতাশ যুক্তরাষ্ট্র (সঊদী আরব-ইরান সম্পর্ক পুনঃস্থাপন ও ইয়ামন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু)
সমগ্র বিশ্বের চোখের সামনে মিয়ানমারে মুসলমানদের হত্যা করা হচ্ছে - -মাহাথির মুহাম্মাদ
আরও
আরও
.