বিদেশী শ্রমিকদের নিয়োগ বিষয়ক ‘কাফালা’ ব্যবস্থায় পরিবর্তন এনেছে সঊদী আরব। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে দেশটিতে অবস্থানরত বিদেশী শ্রমিকরা তাদের নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরী পরিবর্তন করতে পারবে। গত ১৪ই মার্চ থেকে এই শ্রম আইন কার্যকর হওয়ায় দেশটিতে অবস্থানরত বিদেশী শ্রমিকেরা এ সুযোগ পাবে। এখন থেকে তারা নিয়োগদাতার অনুমতি ছাড়াই সঊদী আরব ত্যাগ করতে পারবে।

মানবাধিকার সংগঠনগুলির মতে নতুন শ্রম আইনে ‘কাফালা’ ব্যবস্থায় পরিবর্তন আনার কারণে সঊদী আরবে অবকাঠামো নির্মাণ খাত ও গৃহকর্মে নিযুক্ত বিদেশী শ্রমিকেরা সরাসরি উপকৃত হবে। কেননা এসব খাতের শ্রমিকদের কাজে বাধ্য করা, মজুরী কম দেওয়া, শারীরিক ও মানসিক নির্যাতন করা, নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজে বাধ্য করার মতো গুরুতর অভিযোগ মালিকপক্ষের বিরুদ্ধে রয়েছে। আইন সংস্কারের ফলে শ্রমিকেরা চাকরী বদলানোর সুযোগ পাওয়ায় এসব ঘটনা কমে আসবে বলে মনে করা হচ্ছে।

উপসাগরীয় দেশগুলোতে ‘কাফালা’ ব্যবস্থা বাতিল নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে। এর মধ্যে কাতারে কর্মরত বিদেশী শ্রমিকরা নিয়োগকর্তার অনুমোদন ছাড়াই দেশত্যাগ করতে পারে।






মুসলিম জাহান
ভ্যাকসিন নেওয়া মাত্র ৬০ হাযার সঊদী নিয়েই অনুষ্ঠিত হচ্ছে এবারের হজ্জ
গৃহযুদ্ধে জর্জরিত সুদান : এ যেন প্রচারহীন এক গণহত্যার উপাখ্যান
মালেয়শিয়ায় দুর্নীতির ভয়াবহ বিস্তারে হতাশ মাহাথির
আলজেরিয়ায় নির্মিত হচ্ছে আফ্রিকার বৃহত্তম মসজিদ
এক সঙ্গে ৯ সন্তান দেড় বছরের বেশী সময় জীবিত থাকার বিশ্ব রেকর্ডের অধিকারী মরক্কোর হালীমা
ইসলাম সর্বাধিক জনপ্রিয় রাষ্ট্র ধর্ম
হজ্জ পালনে প্রতিবন্ধকতা কাটল, উঠে গেল বয়সের নিষেধাজ্ঞা
পাকিস্তানে দাড়ির স্টাইল নিষিদ্ধ করে প্রস্তাব পাস
কায়রোর বিভিন্ন মসজিদ থেকে সালাফী ওলামায়ে কেরামের বই-সিডি জব্দ
নারীদের পর্দা ও পুরুষদের দাঁড়ি রাখা বাধ্যতামূলক করল আফগানিস্তান
মালয়েশিয়ার রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তাদের ফুল ও খাবার ছাড়া অন্য উপহার নেওয়া নিষিদ্ধ
আরও
আরও
.