তালেবানের হাতে আফগানিস্তানের পতন হওয়ার পর ফিরে আসা ভারতীয়দের মধ্যে তমাল ভট্টাচার্য নামের এক প্রবাসী শিক্ষক তালেবান নিয়ে ভিন্ন গল্প শুনিয়েছেন। কলকাতা বিমানবন্দরে পৌঁছে সেখানকার গোটা পরিস্থিতির বর্ণনা দিয়ে প্রশংসায় ভাসিয়েছেন তালেবানদের। তিনি বলেন, কাবুল দখলের পর তালেবানরা প্রথমে এসেই আমাদের বলল স্যার চিন্তা করবেন না; ভয় পাবেন না। আমরা আপনাদের সঠিক নিরাপত্তা দেব যেন কোন তৃতীয় পক্ষ আপনাদের মেরে ফেলতে না পারে।

তিনি বলেন, ‘ওরা আমাদের ইউনিভার্সিটিতে যত শিক্ষক ছিলেন সবাইকে এক জায়গায় রাখল। তারা আমাদের সঙ্গে ক্রিকেটও খেলেছিল। আমাদের তারা যথেষ্ট ভরসা যুগিয়েছে। তারা বলেছে, কুরআনে শিক্ষকদের উচ্চমর্যাদা বর্ণিত হয়েছে। তাই আমরা আপনাদের সম্মান করব। ফলে তারা আমাদের রাতে পাহারা দিয়েছে। মেয়েদেরও সব ধরনের সাহায্য করেছে তারা। আমাদের সবার মধ্যে নানা আশংকা ছিল। কিন্তু তারা তাদের ব্যবহার দিয়ে আমাদের চিন্তা বদলে দিয়েছে।

তিনি বলেন, তালেবানরা ধর্মপরায়ণ মানুষ। তাদের মতে কোন মানুষকে ঠকানো যাবে না। ফলে অনেক ধরনের আইন ইতিমধ্যে বদলে গেছে। আমরা আগে যে কাবাব খেতাম ১৫০ টাকায়, সেই কাবাবে এখন গোশতের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে।






বিশ্বসেরার তালিকায় সঊদী আরবের ১৫টি বিশ্ববিদ্যালয়
গাযা পুনর্গঠনে প্রয়োজন ৫,৩২০ কোটি ডলার বা সাড়ে ৬ লাখ কোটি টাকা
জাতিসংঘে ফিলিস্তীনী পতাকা উত্তোলন
মাত্র পঁচিশ বছরে মন্ত্রীত্ব লাভ করলেন ছাদিক সাঈদ
মালয়েশিয়ার রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তাদের ফুল ও খাবার ছাড়া অন্য উপহার নেওয়া নিষিদ্ধ
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান সিরিয়ায় মানবতার পতাকা সমুন্নত রেখেছে হোয়াইট হেলমেট
রোহিঙ্গাদের নাগরিকত্ব অথবা নিজ ভূখন্ডে পৃথক রাষ্ট্র গঠন করার সুযোগ দিতে হবে - -ড. মাহাথির মুহাম্মাদ
খলীফা ওমর ইবনু আব্দুল আযীয (রহঃ)-এর কবর শী‘আদের হামলায় ক্ষতিগ্রস্ত
নেদারল্যান্ডসে আযানের মধুর সুর শুনতে অমুসলিমদের ভিড়
তুরস্ক ও পাকিস্তানের যৌথ ব্যবস্থাপনায় প্রথম ‘মুসলিম বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প
কাশ্মীরীরা স্বাধীনতাকে বেছে নিতে পারেন
মদীনার গবেষকরা করোনা চিকিৎসায় সফল!
আরও
আরও
.