৪ঠা মে শনিবার সাতক্ষীরা : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন পলাশপোল আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’ সাতক্ষীরা যেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘পেশাজীবী ফোরামে’র সভাপতি ডা. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, সাধারণ সম্পাদক ডা. মুহাম্মাদ ছাবিত, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মাহিবুল হোসাইন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার হোসাইন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাসানুয্যামান, সদর উপযেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফীযুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে ডা. নাজমুছ ছাকিবকে সভাপতি ও অধ্যাপক তাওহীদুয্যামানকে সাধারণ সম্পাদক করে ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’ সাতক্ষীরা যেলা কমিটি গঠন করা হয়।







মহিলা সংস্থা
সমাজ পরিবর্তনের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করুন! (যেলা সম্মেলন : নওগাঁ ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আমীরে জামা‘আতের চট্টগ্রাম, কক্সবাজার ও টাঙ্গাইল সফর
সংগঠন সংবাদ
কাশ্মীরী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হউন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ (হাফেয মুহাম্মাদ আব্দুল বারী, মাওলানা শিহাবুদ্দীন সুন্নী, মাওলানা ফযলুল করীম)
মাসিক তাবলীগী ইজতেমা
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ
মৃত্যু সংবাদ
আইলা দুর্গত এলাকায় লোকদের পুনর্বাসন করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা (বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’)
২১তম বার্ষিক সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৩
আরও
আরও
.