মারকায পরিদর্শনে সঊদী আরবের বিশিষ্ট আলেম শায়খ ফুআদ আব্দুর রহমান আর-রশীদ

১০ জানুয়ারী শনিবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য সকাল সাড়ে দশটায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী পরিদর্শনে আসেন ‘জামে‘আতুদ দাওয়াহ ওয়াল এরশাদ, রিয়ায, সঊদী আরব’-এর চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ ফুআদ আব্দুর রহমান আর-রশীদ। ঢাকা থেকে তার সফরসঙ্গী হিসাবে আসেন ‘আন্দোলন’ ঢাকা যেলার সাবেক সাধারণ সম্পাদক তাসলীম সরকার। রাজশাহী বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম। মারকাযে পেঁŠছলে ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব তাকে স্বাগত জানান। অতঃপর তিনি দারুল ইমারতে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের সাথে সাক্ষাৎ করেন ও দীর্ঘ সময় মতবিনিময় করেন। সেখান থেকে তিনি মারকাযের পশ্চিম পার্শ্বস্থ জামে মসজিদে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে আয়োজিত বিশেষ আলোচনা সভায় যোগদান করেন। বেলা সাড়ে এগারোটায় মুহতারাম আমীরে জামা‘আতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি তাযকিয়া ও তারবিয়া এবং ইলমে দ্বীন অর্জনের অবশ্যকতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। তার বক্তব্যের সারসংক্ষেপ অনুবাদ করেন যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন মারকাযের ভাইস প্রিন্সপাল ড. নূরুল ইসলাম। সমাপনী ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত বাংলাদেশে আগমন ও মারকায পরিদর্শনে আসায় তাকে শুকরিয়া জানান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মারকাযের শিক্ষক সারওয়ার মিছবাহ। দুপুরে দারুল ইমারতে আতিথেয়তা গ্রহণ শেষে কিছু সময় বিশ্রাম নেন। অতঃপর বা‘দ আছর তিনি সমস্ত মারকায, আত-তাহরীক অফিস, হাদীছ ফাউন্ডেশন প্রেস, বিক্রয় বিভাগ, আত-তাহরীক টিভি, আইটি বিভাগ এবং মারকাযের মহিলা শাখা পরিদর্শন করেন। তিনি বাংলাদেশে সালাফীদের এই বিশাল কর্মযজ্ঞ দেখে অত্যন্ত আনন্দিত হন। অতঃপর সন্ধা ৬.৫০ মিনিটের ফ্লাইট যোগে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা করেন।

শিক্ষক প্রশিক্ষণ

৫ই জানুয়ারী সোমবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য সকাল ১০-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর শিক্ষক মিলনায়তনে এক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষেণ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব এবং মারকাযের সেক্রেটারী মাওলানা দুররুল হুদা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য পেশ করেন মারকাযের মুশরিফ ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মারকাযের শিক্ষক ফায়ছাল মাহমূদ।

বিদায় সংবর্ধনা

১৫ জানুয়ারী বৃহস্পতিবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য সকাল ১১-টায় মারকাযী জামে মসজিদে আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর দাওরায়ে হাদীছ ১১তম ব্যাচ ২০২৫-এর ছাত্রদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং মারকায নির্বাহী পরিচালনা কমিটির পরিচালক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, মারকাযের মুহাদ্দিছ মাওলানা আফতাবুদ্দীন, বিদায় গ্রহণকারী ছাত্র আব্দুল্লাহ ও বিদায়দানকারী ছাত্র ছিবগাতুল্লাহ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মারকাযের শিক্ষক ফায়ছাল মাহমূদ।







আরও
আরও
.