বিশ্বজুড়ে সরকারের মন্ত্রী-আমলাদের দৌরাত্ম্যের মধ্যে কিছুটা ব্যতিক্রমী ও সততার নযীর স্থাপন করলেন অস্ট্রেলিয়ার পুলিশমন্ত্রী। গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলে ভুল করেছিলেন মন্ত্রী ট্রয় গ্রান্ট। মন্ত্রীর দাবী, তখন বুঝতে পারেননি তিনি আইন ভাঙছেন। পরে বিষয়টি বোঝার পর নিজেই পুলিশের কাছে ফোন করে জরিমানা দেয়ার প্রস্তাব দেন এবং ২৫০ ডলার জরিমানা পরিশোধও করেন। এ বিষয়ে ট্রয় গ্রান্ট বলেন, এটি সবাইকে আবারো মনে করিয়ে দেয়ার মতো ঘটনা যে, আইনের ঊর্ধ্বে কেউ নন, তিনি যদি পুলিশ মন্ত্রীও হয়ে থাকেন। তিনি বলেন, বিষয়টি আমি প্রথমে বুঝতে পারিনি যে, আমি যা করছি, তা আইনের বিরুদ্ধে যাচ্ছে। এটি মূলতঃ আমার জন্য বড় শিক্ষা এবং আমি আশা করি, এ ঘটনা থেকে লোকজনও শিক্ষা নিতে পারবে।







সিগারেট নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড
বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমানের মৃত্যু
ব্রিটেনে ৯০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
বাংলাদেশী পাসপোর্টে ‘একসেপ্ট ইস্রাঈল’ শর্ত পুনর্বহাল
বিশ্বে এবার যমজ শিশু জন্মের রেকর্ড
দেশের চিংড়িশিল্পে প্রাণ ফেরাবে ভেনামি
সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২১ গুণ বেশী
কুরআনে বর্ণিত তীন ফলের চাষ হচ্ছে দিনাজপুরে
প্রিন্স আব্দুল আযীয উদ্যোক্তা পুরস্কার জিতল বাংলাদেশী কিশোর (অন্ধকে পথ দেখাবে স্মার্ট কন্ট্রোল গ্লাস)
দেশে মুখ গহবরের ক্যান্সারে আক্রান্তদের ৯০ শতাংশ ধূমপায়ী
সরকারী কর্মচারীদের পাঁচ বছরের বেশী দায়িত্বে থাকা ঠিক নয় : ড. ইউনুস
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য দায়ী যুক্তরাষ্ট্র - -পোপ ফ্রান্সিস
আরও
আরও
.