পাঠ্যবইয়ে বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করার ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তিনি বলেছেন, বানর থেকে মানুষ হয় এটা ধর্মবিরোধী প্রচার। মুসলমান হিসাবে আমরা আদমের সন্তান। এখানে বানর থেকে মানুষ হওয়ার সুযোগ নেই। এটা ইসলামের প্রতি আঘাত। এ বিষয়ে ব্লাসফেমী আইন করা উচিত। জার্মানীতে ব্লাসফেমী আইন আছে। প্রয়োজন হ’লে তাদেরটা এনে দেখে কিছু কাটছাঁট করে আমাদের দেশে যারা ধর্মবিরোধী কর্মকান্ড করে তাদের বিচার করতে হবে। না হয় দেশে অরাজকতা সৃষ্টি হবে’। গত ২৩শে জানুয়ারী জাতীয় সংসদে রাষ্ট্রপতি মুহাম্মাদ আব্দুল হামিদের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কোন ধর্মপ্রাণ মুসলমান এটা মেনে নেয় না। আপনাদের কাছ পর্যন্ত এ আওয়াজ আসে কি-না জানি না। আমরা সমাজে চলি। মানুষের কথা শুনি। বানর থেকে মানুষ হওয়া নিয়ে মানুষ কী বলে? মানুষ আগ্নেয়গিরির মতোঁজ্বলে আছে। প্রত্যেকটা মুসলমানের চেতনায় আঘাত করা হয়েছে’। পাঠ্যবইয়ে কারা বিতর্কিত বিষয় দিয়েছে তা বের করতে কমিশন গঠনের দাবী জানান তিনি।






মৃত্যুই শেষ নয়, পরবর্তীতেও রয়েছে অনন্ত জীবন
করোনার ওষুধ তৈরী প্রকল্পে মুসলিম বিজ্ঞানীকে প্রধান করলেন ট্রাম্প
বাবরী মসজিদ ধ্বংসে প্রথম অংশ নেওয়া বলবীর সিং নওমুসলিম মুহাম্মাদ আমের-এর মৃত্যু
ভারতজুড়ে মসজিদ ধ্বংসের পরিকল্পনা করছে কট্টর হিন্দুত্ববাদীরা!
করোনাকালে বাড়ছে দাদন ব্যবসায়ীদের দাপট (ঋণের বেড়াজালে নিঃস্ব হচ্ছে হাযারো পরিবার)
রোহিঙ্গা প্রসঙ্গ তুলতেই ক্ষেপে গেলেন সুচি
ই-কমার্সের নামে ডিজিটাল প্রতারণা (হাতিয়ে নিয়েছে ২২ লাখ গ্রাহকের ২৬৮ কোটি টাকা)
হিফয প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থানের অধিকারী বাংলাদেশের ‘তাকরীম’
যানজট কমানোর আইডিয়া দিলেই ১৬ লাখ টাকা বৃত্তি
শারীরিক বৃদ্ধি, দুর্বলতা কাটাবে ‘ব্রি-৮৪’-এর ভাত
৪০ হাযার টাকা আত্মসাতের মামলা শেষ হ’তে ৪০ বছর
বিশ্বের ক্ষুদ্রতম দেশ পিটকার্ন আইল্যান্ডসের জনসংখ্যা ৫৬
আরও
আরও
.