বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে লোনাপানি, আর্সেনিক দূষণ এবং সুপেয় পানির সংকট মানুষের নিত্যদিনের সঙ্গী। এই চরম বাস্তবতার মাঝেই আন্তর্জাতিক একদল গবেষক শুনিয়েছেন আশাজাগানিয়া সংবাদ। তাঁদের দাবী, এই অঞ্চলের মাটির গভীর স্তরে লুকিয়ে আছে দু’টি বিশাল মিঠাপানির আধার। যা হাযার বছর ধরে প্রায় অক্ষত অবস্থায় টিকে আছে।

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউ মেক্সিকো ইনস্টিটিউট অব মাইনিং অ্যান্ড টেকনোলজি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের যৌথ গবেষণায় গত ২৮শে অক্টোবর শুক্রবার বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার কমিউনিকেশনসয়ে এ তথ্য প্রকাশিত হয়েছে। গবেষকরা খুলনা শহর থেকে সুন্দরবনের দক্ষিণ সীমানা পর্যন্ত ১২০ কিলোমিটার এলাকায় আধুনিক ভূ-তড়িৎ-চৌম্বকীয় প্রযুক্তি ব্যবহার করে ভূগর্ভের গঠন পরীক্ষা করেন।

গবেষকদের বিশ্লেষণে দু’টি প্রধান উৎসের সন্ধান পাওয়া গেছে। একটি খুলনার উত্তরাংশে। এখানে প্রায় ২০০ থেকে ৮০০ মিটার গভীরে ৪০ কিলোমিটার বিস্তৃত একটি বিশাল মিঠাপানির স্তর রয়েছে। যা সরাসরি সুপেয় পানি হিসাবে ব্যবহার করা যাবে। দ্বিতীয়টি সুন্দরবনের অভ্যন্তরে, যা আকারে ছোট ও গভীরতা কম। সুন্দরবন বিষয়ক গবেষক ইসমে আযম এই আবিষ্কারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন।

[আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ বলেন, তোমরা কি দেখ না, নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে সবকিছুকে আল্লাহ তোমাদের বশীভূত করেছেন এবং তোমাদের প্রতি তাঁর প্রকাশ্য ও গোপন নে’মত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন? অথচ লোকদের মধ্যে এমন কিছু লোক আছে, যারা কোনরূপ জ্ঞান, পথনির্দেশ বা উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতন্ডা করে’ (লোকমান ৩১/২০)]







অযোধ্যায় তৈরি হ’তে চলেছে ভারতের বৃহত্তম মসজিদ
বিশ্বে এখনো ৮০ কোটি মানুষ ক্ষুধার্ত
চিনিযুক্ত ফলের রস পানে মৃত্যু ডেকে আনে
বৃটিশদের খাবার সময় নেই : কিন্তু একাকীত্ব সামলাতে নতুন মন্ত্রণালয়
ডাঃ যাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞার ভারতীয় অনুরোধ ইন্টারপোলের প্রত্যাখ্যান
সারা দেশে চালু হচ্ছে সরকারী ফার্মেসী, স্বল্পমূল্যে মিলবে ২৫০ প্রকারের ঔষধ
জার্মানীর আচেন ডিস্ট্রিক্ট স্কয়ার এখন ‘মসজিদ চত্বর’
যানজট কমানোর আইডিয়া দিলেই ১৬ লাখ টাকা বৃত্তি
স্বদেশ-বিদেশ
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দশ হাযার ম্যুরাল ও মূর্তি নির্মাণে অপচয় ৪ হাযার কোটি টাকা
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা : নিহত ৩১০
প্রাকৃতিক গ্যাসে ভাসছে ভোলা, শুরু হ’তে যাচ্ছে ৩টি কূপের খননকাজ
আরও
আরও
.