ঘুষ লেনদেনের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশী ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বিশ্বের ২০০টি দেশের ২০১৯ সালের চিত্র নিয়ে সম্প্রতি করা একটি আন্তর্জাতিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুক্তরাষ্ট্রভিত্তিক ঘুষবিরোধী ব্যবসায়িক সংগঠন ‘ট্রেস’ এই প্রতিবেদন প্রকাশ করেছে। মূলতঃ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ঘুষের বিষয়টি বিবেচনা করে এই সূচক তৈরী করা হয়েছে। প্রতিবেদনের সূচক অনুসারে, ৭২ পয়েন্ট পেয়ে ১৭৮ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর থেকে চলতি বছর ২ পয়েন্ট বেশী পেয়েছে বাংলাদেশ। এর অর্থ হ’ল, ঘুষের ঝুঁকি আরও বেড়েছে। এছাড়া ভারত রয়েছে ৭৮তম অবস্থানে। আর পাকিস্তানের অবস্থান ১৫৩তম।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটান। আর ঘুষের ঝুঁকি সবচেয়ে কম নিউজিল্যান্ডে। মাত্র ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দেশটি। আর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে নরওয়ে ও ডেনমার্ক। ‘ট্রেসে’র প্রতিবেদন অনুসারে ২০০টি দেশের মধ্যে ঘুষ লেনদেনের সবচেয়ে বেশী ঝুঁকিতে রয়েছে সোমালিয়া। এর ওপর ১৯৯তম অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান। আর ১৯৮তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।






হিমালয়ের বরফ গলে মহাসংকটে উপমহাদেশের ২০০ কোটি মানুষ
ঋণের দায়ে সন্তানের আত্মহত্যা, ১লাখ টাকা ঋণ নিয়ে ১২০০ জনের জন্য চল্লিশা আয়োজন করলেন পিতা
ইউরোপে বায়ু দূষণে ৫ লাখ মৃত্যু
১৩ দেশে নাস্তিকতার শাস্তি মৃত্যুদন্ড
সৈকতে লাল জোয়ার
জন্মহার কমে যাওয়ার পরিণতি : জাপানে খালি পড়ে আছে ৯০ লাখ বাড়ি
ভারত আমাদের শত্রু বুঝতে পারাই প্রধানমন্ত্রীর ভারত সফরের বড় অর্জন - -নূরুল কবীর
হেফাজতে ইসলামের নতুন আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী
পদ্মা পেরিয়ে সঞ্চালন লাইন গেল চরাঞ্চলে বিদ্যুৎ পেল ১২ হাযার পরিবার
ইতিহাসের ব্যয়বহুল সম্মেলন, মিনিটে ব্যয় সোয়া ১৪ কোটি টাকা!
মানুষ বাজারে গিয়ে কাঁদছে, কারণ পকেটে টাকা নেই : শিল্প প্রতিমন্ত্রী
এজেন্সী ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশীরা
আরও
আরও
.