উত্তর কোরিয়ার সম্ভাব্য ইএমপি হামলা যুক্তরাষ্ট্রের পুরো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধসিয়ে দিতে পারে বলে সাবধান করেছেন সেদেশের বিশেষজ্ঞগণ। তারা মার্কিন কংগ্রেসকে সাবধান করে বলেছেন, উত্তর কোরিয়ার সম্ভাব্য তড়িৎ চুম্বকীয় স্পন্দন (ইএমপি) হামলার বিষয়টিকে অগ্রাহ্য করছে যুক্তরাষ্ট্র। অথচ এ ধরনের হামলা হ’লে যুক্তরাষ্ট্রের পুরো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধসিয়ে দিতে পারে। এক বছরের মধ্যে মারা পড়তে পারে দেশটির ৯০ শতাংশ মানুষ। মার্কিন কংগ্রেসের সাবেক তড়িৎ চুম্বকীয় স্পন্দনবিষয়ক কমিশনের চেয়ারম্যান উইলিয়াম গ্রাহাম এবং এই কমিশনের চীফ অব স্টাফ পিটার ভিনসেন্ট প্রাই সম্প্রতি প্রতিনিধি পরিষদের আভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক উপকমিটির শুনানিতে কংগ্রেসকে এই সতর্ক করেন। এতে উড়োজাহাযগুলো বিধ্বস্ত হবে, ট্রেনসহ অন্যান্য যানবাহন থেমে যাবে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধসে যাবে। অনাহার, অসুস্থতা আর সামাজিক বিচ্যুতির কারণে লাখো মানুষ মারা পড়বে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, উত্তর কোরিয়ার প্রথম বোমা পড়ার আগ পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টা চলবে।

[অস্ত্র দিয়ে এ যুগে কোন দেশকে পদানত করা সম্ভব নয়। অতএব পারস্পরিক আলোচনার মাধ্যমেই সমাধান কাম্য (স.স.)]






আইএস ঘাঁটি থেকে ইসরাঈল ও ন্যাটো নির্মিত অস্ত্র উদ্ধার
ধর্মীয় অনুশাসন মেনে চললে শিশু নির্যাতন কমবে - -সেমিনারে বক্তাগণ
১০০ কি.মি. পাড়ি দিয়ে মালিকের কাছে ফিরল উট
জার্মানীর আচেন ডিস্ট্রিক্ট স্কয়ার এখন ‘মসজিদ চত্বর’
স্বদেশ-বিদেশ - .
কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করল সঊদী আরব সহ পাঁচটি মুসলিম দেশ
মাদরাসার চেয়ে ইংরেজী শিক্ষায় শিক্ষিতরাই জঙ্গীবাদের সাথে জড়িত - -আইজিপি
‘দাড়ি’ রাখাকে কটাক্ষ করে ইসলামিক ফাউন্ডেশন থেকে অফিস আদেশ জারি
নিউমোনিয়ায় ১ কোটি ১০ লাখ শিশু প্রাণ হারাবে
ইচ্ছাকৃত দুর্ঘটনার শাস্তি মৃত্যুদন্ড
বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় স্থানে ঢাকা
বছরে বিশ্বে কয়েক হাযার কোটি ডলার ঘুষ লেনদেন
আরও
আরও
.