ইস্রাঈলের বর্বরতা ও নৃশংসতার বিরুদ্ধে ফিলিস্তীনী মুসলমানদের সাহস ও দৃঢ়তায় মুগ্ধ হয়ে একসাথে অন্তত ৩০ জন অস্ট্রেলিয়ান নারী ইসলাম গ্রহণ করেছেন। গত দেড়মাস যাবত গাযায় ইস্রাঈলী তান্ডব চলছে। তারপরও ধর্মের জন্য ফিলিস্তীনীদের জীবন বিসর্জন ও অকৃত্রিম দেশপ্রেম শান্তির ধর্ম ইসলামকে পৃথিবীর বুকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে। ফলে পৃথিবীর নানা প্রান্তের মানুষেরা ইসলামী শিক্ষায় প্রভাবিত হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় খুঁজছেন। সেই ধারাবাহিকতায় তারা ইসলাম গ্রহণ করেন। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অবস্থিত মেডহা ইস্ট মসজিদে কালেমায়ে শাহাদাত পাঠ করার মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণ শেষে নওমুসলিম ক্রিস্টিন কর্গনাক বলেছেন, ফিলিস্তীনীদের দেশ-ধর্মের প্রতি জীবনবাজি লড়াই তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে উদ্ধুদ্ধ করেছে। এছাড়া ইসলামের এক আল্লাহর উপর বিশ্বাস তার হৃদয়ের গভীরে রেখাপাত করেছে।

[দুনিয়ার সমস্ত শক্তির ঊর্ধে বড় শক্তি হলেন আল্লাহ। সেই মহা শক্তির উপর ভরসা করলে মানুষ অজেয় শক্তিতে পরিণত হয়। ফিলিস্তীনে অতীত যুগ থেকে এযাবৎ সে পরীক্ষাই চলছে। আল্লাহ বলেন, ‘আর যে ব্যক্তি তার চেহারাকে সমর্পণ করল আল্লাহর দিকে সৎকর্মশীল (মুমিন) অবস্থায়, সে দৃঢ়ভাবে ধারণ করল এক মযবুত হাতল। বস্ত্তত আল্লাহরই দিকে সকল কর্মের পরিণাম’ (লোকমান ৩১/২২)]







ইফতারির ৫৫ মিনিট পরই সাহরী
খুব কম সংখ্যক জঙ্গী পেয়েছি, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের : স্বরাষ্ট্রমন্ত্রী
ফেলে দেওয়া প্লাস্টিক থেকে পরিবেশবান্ধব টাইল্স
নারীদের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর মদীনা
ডিজিটাল যুগে মানুষের মনোযোগ কমেছে
আমলারা জনপ্রতিনিধিদের গলায় রশি বেঁধে ঘোরান এবং ৯ সেকেন্ডের কাজে ৯০ দিন লাগান
এশিয়ায় কম বনাঞ্চল বাংলাদেশে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপযেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
রাস্তায় গরু ছেড়ে দেওয়ায় মালিকের কারাদন্ড ভারতে
শুধু কালোজিরা ও মধু খেয়ে করোনা থেকে সুস্থ!
ডাঃ যাকির নায়েকের সম্পত্তি বাযেয়াফত করা যাবে না, জানিয়ে দিলেন বিচারপতি
আকিজ মোটরসের ইলেকট্রিক বাইক মাত্র ৮ টাকা খরচে চলবে সারাদিন
আরও
আরও
.