বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন যে, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও পায়রা বন্দরের মতো প্রকল্পগুলোতে অপরিণামদর্শী ব্যয়ের ফলেই দেশে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দায় ও সংকট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, গত ১৫ বছরে টাকার মান ৪৬ শতাংশ হ্রাস পেয়েছে এবং সরকারী ঋণের বোঝা ২ লাখ কোটি থেকে বেড়ে ২৩ লাখ কোটিতে পৌঁছানোয় সরকারকে আইএমএফ-এর দ্বারস্থ হ’তে হয়েছে। তিনি দাবী করেন, ঋণভিত্তিক এসব প্রকল্প কোন আয় তৈরি করতে না পারায় এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। গত ১৯শে জানুয়ারী নেত্রকোণায় এক অনুষ্ঠানে তিনি বলেন, পদ্মা সেতুর কারণেই দেশে চালের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। প্রকল্পের ব্যর্থতার উদাহরণ টেনে তিনি বলেন, পদ্মা রেলসেতু থেকে ১ হাযার ৪০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা থাকলেও আয় হয়েছে মাত্র ২৬ কোটি টাকা এবং জিডিপি প্রবৃদ্ধিও কাংখিত হারে বাড়েনি। উপদেষ্টার মতে, এই বিপুল অর্থ অবকাঠামোতে আটকে না রেখে সার ও সেচ খাতে ব্যয় করা হ’লে ঋণের বোঝা কমত এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেত।







বাংলাদেশে তৈরী হ’ল ধান কাটার যন্ত্র
সুইডেনে শ্রেণীকক্ষে কম্পিউটার স্ক্রিন নিষিদ্ধ হচ্ছে
মোবারকগঞ্জ সরকারী চিনিকলে প্রতি কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা!
চীনে সন্তান হ’লেই বেতনসহ এক বছর ছুটি
আফ্রিকার দক্ষিণাঞ্চলে ১ কোটি ৬০ লাখ লোক অনাহারের সম্মুখীন
পুলিশের মানবিকতা (মা-মেয়ের জীবন রক্ষা)
কুরআনে বর্ণিত তীন ফলের চাষ হচ্ছে দিনাজপুরে
৭৩ বছরের বৃদ্ধার কুরআন হিফয
শিশুদের শরীরে মাত্রাতিরিক্ত সীসা
ব্রয়লার মুরগীতে অ্যান্টিবায়োটিকের বিকল্প খুঁজে পাওয়ার দাবী বাকৃবির গবেষকদের
কিডনী রোগে আক্রান্ত দেশের দুই কোটি মানুষ - -গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞগণ
যুদ্ধের চেয়ে আত্মহত্যা করেছে ৪ গুণ বেশী মার্কিন সেনা
আরও
আরও
.