কারাগারে থাকা বন্দীদের যামিন পাওয়ার পরও আদেশ না পৌঁছানোয় বিভিন্ন সময়ে দুর্ভোগে পড়তে হয়। এ নিয়ে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আদালত থেকে যামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর কোন কোন ধাপে টাকাও খরচ করতে হয়। সব ধাপে হয়রানির শিকার হ’তে হয়। তাই এসব নিরসনে অনলাইনে যামিননামা পাঠানো হবে। এর ফলে যামিন পাওয়ার পর এক ক্লিকে যামিননামা সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে। গত ১৪ই অক্টোবর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা নিজস্ব খরচে আইন মন্ত্রণালয় থেকে এরূপ অনেকগুলো সংস্কার করেছি। বিশ্বাস করেন আমাদের সরকারের অনেক টাকা। আমার প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬শ’ কোটি টাকা আছে। আমাদের আইজিআর অফিসে ১৫শ’ কোটি টাকা আছে। এগুলো কেউ খেয়াল করে না। আমরা নিজের টাকা নিজে ব্যবহার করে অনেক ভালো কাজ করতে পারি।

এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইট্স আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।

[আমরা অন্তর্বর্তী সরকারের এর শুভ উদ্যোগকে স্বাগত জানাই। আল্লাহ যেন তাদেরকে এগুলি বাস্তবায়নের সুযোগ দান করেন (স.স.)।







চা বিক্রি করেই ২৩ দেশে ভ্রমণ!
ভারত ভাগ হয়ে যাচ্ছে : রাহুল গান্ধী
১০ বছরে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৪ গুণ
উত্তর কোরিয়ায় ভোট গ্রহণ
বাবরী মসজিদ ভাঙেনি কেউ! মামলায় সবাই খালাস
দেশে ১৬টি খাতে বছরে ৮ হাযার ৮২১ কোটি ৮০ লাখ টাকা ঘুষ দিতে হয় : টিআইবি
বিশ্বে মাস্কের চাহিদার ৪০ শতাংশ দিচ্ছে চীন
ইউরোপে তাপপ্রবাহে এক সপ্তাহে ১৬ হাযার মৃত্যু, তবু এসি ব্যবহারে রাযী নন অধিকাংশ ইউরোপীয়
অলস সময় কাটাচ্ছে দেশের ৩৯ শতাংশ তরুণ
স্বদেশ বিশ্ববিদ্যালয়ের প্রায় শতভাগ শিক্ষকের আত্মসম্মানবোধ নেই - -অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ঢাবি
গণতন্ত্র মানুষ মারে, এটি আমাদের জন্য নয়
ফ্রান্সে ক্যাথলিক যাজকদের দ্বারা নির্যাতনের শিকার ২ লাখের অধিক শিশু
আরও
আরও
.