পশ্চিম জার্মানীর শহর আচেনের ডিস্ট্রিক্ট ইলেনডর্ফের ডিস্ট্রিক্ট স্কয়ারের নাম ‘মস্ক স্কয়ার’ বা ‘মসজিদ চত্বর’ রাখা হয়েছে। পারস্পরিক সহনশীলতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরার জন্য আগের নাম পরিবর্তন করে এ নাম দেওয়া হয়েছে। আচেন শহরের মেয়র মার্সেল ফিলিপ বলেন, এ নামকরণে মেয়র হিসাবে আমি অনেক খুশি। তবে নাম পরিবর্তন করা এত সহজ ছিল না। অনেক প্রচেষ্টার পর এটি সম্ভব হয়েছে।

ব্রিটেন ও ফ্রান্সের পর ইউরোপের দেশগুলোর মধ্যে এখন জার্মানী হচ্ছে ইসলামের সবচেয়ে উর্বর ভূমি। দেশটিতে ইসলামের প্রচার-প্রসার বেশ দ্রুততার সঙ্গে ঘটছে। মুসলমানদের সংখ্যা বেড়ে চলছে উল্লেখযোগ্য হারে। সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি কর্তৃক প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বর্তমানে জার্মানিতে মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার ৪.৪ শতাংশ। যা প্রায় ৪৪ লাখের মতো। যাদের প্রায় সবাই সুন্নী মুসলমান। ১৯৬০ এর দশকে শ্রমবাজার স্থানান্তরের কারণে ও ১৯৭০ এর দশকে রাজনৈতিক অভিবাসীদের বিভিন্ন মাত্রায় আগমনের কারণে জার্মানীতে ইসলাম একটি দৃশ্যমান ধর্ম হয়ে ওঠে।






বঙ্গোপসাগরের সম্ভাব্য মওজূদ গ্যাস দিয়ে ১০০ বছরের চাহিদা মেটানো যাবে
ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর মৃত্যুদন্ড
রোহিঙ্গারা বাঙালী, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হ’তে হবে - -মিয়ানমার সেনাপ্রধান
বোরক্বা না খোলায় মেট্রোয় উঠতে বাধা
পারিশ্রমিক ছাড়াই এক হাযার কিডনী প্রতিস্থাপন করেছেন ডা. কামরুল ইসলাম
স্বদেশ-বিদেশ
তালগাছ যেন নিজের সন্তান
বাংলাদেশের যে ভাষা জানেন মাত্র ৬ জন!
মানবেতিহাসের ভয়াবহতম যে ভাইরাসে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল
এভারেস্ট থেকে বেরিয়ে আসছে একের পর এক মৃতদেহ
স্যানিটারি ন্যাপকিনে বিপজ্জনক কেমিক্যাল, হ’তে পারে ক্যানসারও
কানাডায় হিজাবের পক্ষে যুগান্তকারী রায়
আরও
আরও
.