আফগানিস্তানে আফিম চাষ বন্ধের উদ্যোগ নিচ্ছে তালেবান। সম্প্রতি রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো দেশ নিয়ন্ত্রণে নেয়ার পর যখন আন্তর্জাতিক সমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে তখন এই উদ্যোগ নিল তালেবান। এরই মধ্যে তালেবান নেতারা স্থানীয় চাষীদের আফিম চাষ বন্ধের নির্দেশনা দিয়েছেন। এছাড়া গত ১৮ই আগস্ট এক সংবাদ সম্মেলনেও তালেবান মুখপাত্র যবীহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, দেশের নতুন শাসকরা মাদক ব্যবসার অনুমতি দেবেন না। তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তালেবানের এই উদ্যোগে আফগানিস্তানজুড়ে কাঁচা আফিমের দাম বেড়ে গেছে। আগে প্রতি কেজি কাঁচা আফিম বিক্রি হ’ত ৭০ ডলারে, বর্তমানে দাম বেড়ে তা ২০০ ডলারে বিক্রি হচ্ছে। উল্লেখ্য, কাঁচা আফিমকে প্রক্রিয়াজাত করে হেরোইন তৈরী করা হয়। আর আফগানিস্তান হ’ল বিশ্বের শতকরা ৮০ ভাগ আফিম উৎপাদনকারী দেশ।






তালেবান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক চুক্তি (১৪ মাসে আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার)
পাক-ভারত পরমাণু যুদ্ধের শুরুতেই মরবে ২ কোটি মানুষ
মুসলিম জাহান
হজ্জযাত্রীদের যাতায়াতে মক্কায় উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা
বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল তুরস্ক
অভিবাসী গ্রহণে প্রথম তুরস্ক, দ্বিতীয় পাকিস্তান
মুসলিম জাহান
৮ মাসেই হাফেয ৮ বছরের আবওয়াজ
ত্বকী উছমানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন! - মুহতারাম আমীরে জামা‘আত[ইনকিলাব, ২৫ মার্চ, ২০১৯, পৃঃ ৮-এ প্রকাশিত]
কুশতেপা খাল : তালেবানের মেগা প্রজেক্টে বদলে যাচ্ছে আফগানিস্তান
মুসলিম জাহান
খলীফা ওমর ইবনু আব্দুল আযীয (রহঃ)-এর কবর শী‘আদের হামলায় ক্ষতিগ্রস্ত
আরও
আরও
.