ব্রিটেনের জনপ্রিয় চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেট জানিয়েছে, গাযায় যুদ্ধের প্রথম নয় মাসে নিহতের যে সংখ্যা ফিলিস্তীন স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে বাস্তবে এই সংখ্যা তার চেয়ে ৪০% বেশী। গাযার জনসংখ্যার প্রতি ৩৫ জনের একজন গত জুলাই মাসের শেষ পর্যন্ত নিহত হয়েছে যা সেখানকার জনসংখ্যার প্রায় ৩%।

গাযার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে নিহতের সংখ্যা ছিল ৩৭ হাযার ৮৭৭ জন। কিন্তু ল্যানসেটের গবেষণা বা তদন্ত অনুযায়ী গাযায় ইস্রাঈলী হামলায় নিহতের সর্বমোট সংখ্যা প্রায় ৬৪ হাযার ২৬০ জন। এছাড়া হাযার হাযার মানুষ এখনো ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকায় তাদের নিখোঁজের মধ্যে ধরা হচ্ছে। এছাড়া ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে, গাযায় ১ লাখ ৩৭ হাযার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশী। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া এক-দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক-তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে।







রকেট উৎপাদন করে তুরস্কের রেকর্ড
ভারত ও বাংলাদেশে পীস টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ
মদীনায় স্বর্ণ ও তামার নতুন খনির সন্ধান
বই পড়লে স্মৃতিশক্তি বাড়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও সুরক্ষা হয়
মুসলিম জাহান
কা‘বা প্রাঙ্গনে ৭০ বছর ছালাত আদায়কারী ১১৮ বছর বয়সী আলেমের মৃত্যু
আইএস-বিরোধিতা করায় মাকে হত্যা, দুই ভাই গ্রেপ্তার
অনলাইনে দাওয়াত পেয়ে ২১০ জনের ইসলাম গ্রহণ
খলীফা ওমর ইবনু আব্দুল আযীয (রহঃ)-এর কবর শী‘আদের হামলায় ক্ষতিগ্রস্ত
সন্ত্রাসবাদবিরোধী ইসলামী জোটের নেতৃত্ব দেবেন সাবেক পাক সেনাপ্রধান রাহিল শরীফ
শিক্ষার সর্বস্তরে সহ-শিক্ষা নিষিদ্ধ করল তালেবান
৩৫ লাখ অশ্লীল সাইট বন্ধ করেছে সঊদী সরকার
আরও
আরও
.