মহামারির মধ্যে দ্বিতীয়বারের মত হজ্জ পালন শুধু সে দেশের নাগরিকদের মধ্যে সীমিত রাখল সঊদী আরব। সঊদী আরবের নাগরিক এবং সঊদী আরবে অবস্থানকারী অন্যান্য দেশের নাগরিকদের নিয়ে সীমিত আকারে এবারের হজ্জ পালিত হবে। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা জারী করা হয়েছে। আর এর ফলে বিদেশ থেকে এবারও কেউ হজ্জ পালনের জন্য সে দেশে যেতে পারবেন না। প্রতিবেদন অনুযায়ী, যে সমস্ত মানুষ সে দেশের হজ্জে অংশ নেবেন তাঁদের অবশ্যই দু’টি ভ্যাকসিনই নেওয়া থাকতে হবে।

সে দেশের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একাধিক দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা এখনও মারাত্মক। সেই সঙ্গে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। আর এসব কারণে হজ্জ দেশের মধ্যেই সীমাবন্ধ রাখার সিদ্ধান্ত। উল্লেখ্য, গত বছরও হজ্জে কোন বিদেশীদের ঢোকার অনুমতি ছিল না। দেশের মধ্যেই সীমাবন্ধ ছিল। এবারও সে পথেই হাঁটল দেশটি।






পাকিস্তানে স্কুল-কলেজে কুরআন পাঠ বাধ্যতামূলক করে বিল পাস
মহাকাশে যেভাবে ছালাত আদায় করেছেন বিভিন্ন দেশের ১১ মুসলিম নভোচারী!
নারীদের পর্দা ও পুরুষদের দাঁড়ি রাখা বাধ্যতামূলক করল আফগানিস্তান
১০ ভারতীয়ের প্রাণ রক্ষা করলেন এক পাকিস্তানী
ভারতের কেরালায় জ্যামিতিক হারে বাড়ছে ইসলাম
ভারতের মুম্বাই থেকে আরব আমিরাত পর্যন্ত সাগরের নীচ দিয়ে তৈরী হচ্ছে টানেল!
বুর্জ খলীফায় ৩ সময়ে ইফতার
সঊদী আরবে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান
ফিলিস্তীনের গাযায় ইসরাঈলের পৈশাচিক বর্বরতা : নিশ্চুপ বিশ্ব নেতৃবৃন্দ
প্রখ্যাত ইতিহাসবিদ ফুয়াদ সেযগীনের মৃত্যু
পাকিস্তান ক্রিকেটের কোচ হ’তে চান মাওলানা তারেক জামীল!
মায়ের সেবার অধিকার নিয়ে আদালতে দুই ভাইয়ের লড়াই
আরও
আরও
.