সউদী আরবে দীর্ঘ-বিস্মৃত বসতির ধ্বংসাবশেষ পেলেন প্রত্নতাত্ত্বিকরা। উত্তর-পশ্চিম সউদী আরবের আল-উলার শুষ্ক মরুভূমি এবং পর্বতমালার মাঝে দাদান এবং লিহিয়ানের প্রাচীন এই ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। এলাকাটি মূলতঃ মাদায়েন ছালেহ-এর জন্য পরিচিত। আজ থেকে প্রায় ২ হাযার বছর আগে, প্রাক-ইসলামী আরবের ‘নাবাতিয়ান’রা পাথরে খোদাই করে এই শহর তৈরি করেছিল। প্রতিবেশী দেশ জর্ডানেও ‘পেট্রা’ নামের একটি শহর তৈরি করেছিল তারা। ফরাসী এবং সউদী প্রত্নতাত্ত্বিকদের একটি দল এই পুরনো বসতিটি খনন করে পান। তারা এখন দাদানাইট এবং লিহিয়ানাইট সভ্যতার সঙ্গে সম্পর্কিত ৫টি কাছাকাছি স্থান খননে মনোনিবেশ করছেন। প্রতিটিই অন্তত ২ হাযার বছর পুরনো।

উল্লেখ্য, ওল্ড টেস্টামেন্টে দাদান সম্পর্কে বর্ণিত হয়েছে। লিহিয়ান বসতিটি তার সমসাময়িকদের মধ্যে অন্যতম বৃহৎ ছিল। দক্ষিণে মদীনা থেকে উত্তরে আধুনিক জর্ডানের আকাবা পর্যন্ত এটি বিস্তৃত ছিল। ১০০ খ্রিষ্ট পূর্বাব্দ পর্যন্ত প্রায় ৯০০ বছর ধরে এর অস্তিত্ব ছিল। সেই সময়ের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলোকে নিয়ন্ত্রণ করত এসব বসতি। কিন্তু ইতিহাসে এদের বিষয়ে খুবই কম জানা যায়। তাই এসব খননের মধ্য দিয়ে এই বসতিগুলির আচার-অনুষ্ঠান, সামাজিক জীবন এবং অর্থনীতি সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করছেন প্রত্নতাত্ত্বিকরা।






পবিত্র কুরআন অবমাননা করলেই মৃত্যুদন্ডের শাস্তি ঘোষণা করল নাইজেরিয়া
১০ লাখ বই নিয়ে যাত্রা শুরু করল ইস্তান্বুল মেদেনিয়েট বিশ্ববিদ্যালয় পাঠাগার
মুসলিম জাহান
হালালের খোঁজ শুধু খাবারে, টাকার বেলায় নয় - -মালয়েশিয়ার ইসলামবিষয়ক উপমন্ত্রী
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান সিরিয়ায় মানবতার পতাকা সমুন্নত রেখেছে হোয়াইট হেলমেট
১৯ কোটি বছর আগের পাথরে লেখা ‘বিসমিল্লাহ’!
মুসলিম জাহান
মুসলিম জাহান
ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা হামাস ও ফাতাহর
দক্ষিণ সুদানের ওয়াও প্রদেশের রহস্যময় কূপ
৫ বছরের অন্ধ শিশু রেডিও শুনে পুরো কুরআন মুখস্থ করল
সঊদী আরবে বাতিল হ’ল ‘কাফালা’ পদ্ধতি; প্রয়োজন হবে না নিয়োগকর্তার অনুমতি
আরও
আরও
.