সঊদী আরব-ইস্রাঈল গোপন ও প্রকাশ্য সম্পর্ক নিয়ে চলমান নানা আলোচনা-সমালোচনার মধ্যেই ইস্রাঈলকে কঠোর ভাষায় আক্রমণ করেছে সঊদী আরব। গত ৪ঠা ডিসেম্বর ‘মানামা ডায়লগ’ শিরোনামে বাহরাইন সিকিউরিটি সামিটে দেওয়া বক্তব্যে ইস্রাঈলের সমালোচনায় মুখরিত হন সউদী যুবরাজ তুর্কী বিন ফয়ছাল আলে-সঊদ। তিনি বলেন, ‘যতক্ষণ স্বাধীন ফিলিস্তীন না হচ্ছে, ততক্ষণ ইস্রাঈলের সাথে যেন আরব দুনিয়ার আর কোন দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে’। তিনি যখন এসব কথা বলছিলেন, তখন ইস্রাঈলের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইস্রাঈল বাহরাইন ও আমিরাতের প্রতিনিধিদের তাদের দেশে ধুমধাম করে স্বাগত জানিয়েছে। এই পরিস্থিতিতে সঊদীর এই আক্রমণের মুখে পড়ে কিছুটা হতচকিত হয়ে পড়েন ইস্রাঈলের পররাষ্ট্রমন্ত্রী।

যুবরাজ বলেন, ইস্রাঈল নিজেকে শান্তির দূত হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু ফিলিস্তীনের বাস্তব চিত্র হ’ল, তারা একটি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির অধীনে আছে। ইস্রাঈল তুচ্ছাতিতুচ্ছ কারণ দেখিয়ে ফিলিস্তীনীদের কনসেনট্রেশন ক্যাম্পে পাঠিয়ে অত্যাচার করছে। ছেলে-বুড়ো, নারী-পুরুষ কেউই ন্যায়বিচার পাচ্ছেন না। তারা ইচ্ছেমতো ফিলিস্তীনীদের বাড়ি ধ্বংস করছে, যাকে খুশি মেরে ফেলছে’।

তিনি অভিযোগ করে বলেন, ‘ইস্রাঈলের হাতে পরমাণু অস্ত্র আছে। আর তারা ও তাদের পেটোয়া মিডিয়া সমানে সঊদী আরবের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারপরেও ইস্রাঈল প্রচার করে যে, তারা সঊদীর বন্ধু হ’তে চায়’। তিনি বলেন, সমস্যার সমাধান তখনই হ’তে পারে, যখন ইস্রাঈল ১৯৬৭ সালে অধিকৃত ভূখন্ড ফিলিস্তীনকে ফিরিয়ে দিবে এবং স্বাধীন ফিলিস্তীনকে মেনে নিবে।

এরপরেই বক্তব্য দিতে উঠে ইস্রাঈলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সঊদী প্রতিনিধির মন্তব্যে তিনি ক্ষুব্ধ। মধ্যপ্রাচ্যে যে পরিবর্তন আসছে, সঊদীর প্রতিনিধির কথায় তার কোন ছাপ নেই। যখন এই উত্তপ্ত বাক্য বিনিময় চলছে, তখন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীও মঞ্চে ছিলেন।

উল্লেখ্য, উক্ত প্রিন্স সঊদী আরবের সাবেক গোয়েন্দা প্রধান ও রাজপরিবারে প্রভাবশালী সদস্য। এছাড়া তিনি বাদশাহ সালমানের ঘনিষ্ঠ বলে পরিচিত।






ত্বকী উছমানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন! - মুহতারাম আমীরে জামা‘আত[ইনকিলাব, ২৫ মার্চ, ২০১৯, পৃঃ ৮-এ প্রকাশিত]
যেমন চলছে গাম্বিয়ার ইসলামী প্রজাতন্ত্র
আলজেরিয়ায় নির্মিত হচ্ছে আফ্রিকার বৃহত্তম মসজিদ
মুসলিম জাহান
আফগানিস্তানে বিস্ফোরণে একই পরিবারে নিহত ৩ ও পঙ্গু ৭ শিশু
সাদ্দাম হোসাইনই ছিলেন ইরাকের উপযুক্ত শাসক
দুবাইয়ের রাস্তায় ২০৩০ সাল নাগাদ ২৫ শতাংশ চালকবিহীন গাড়ি চলবে
সরকারী চাকরী থেকে আত্মীয়-স্বজনদের বাদ দিতে তালেবান সরকারের নির্দেশ
হজ্জ পালনকারীদের বাড়তি অর্থ ফেরত দিচ্ছে পাকিস্তান, প্রতিজন পাচ্ছেন ৯৭ হাযার রুপি
ওছমানীয় খেলাফতের সর্বশেষ উত্তরসূরীর মৃত্যু
ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা হামাস ও ফাতাহর
যেরুযালেমের ৫০০ বছরের ইতিহাস উন্মুক্ত
আরও
আরও
.