সঊদী আরবের সাবেক প্রধান বিচারপতি, সর্বোচ্চ ওলামা পরিষদের আজীবন সদস্য এবং রাবেতা ‘আলামে ইসলামীর সদস্য শায়খ ছালেহ বিন মুহাম্মাদ আল-লুহাইদান গত ৫ই জানুয়ারী মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

শায়খ লুহাইদান ছিলেন সঊদী বিচারব্যবস্থার এক উজ্জ্বল নক্ষত্র। বিচারকার্যের সাথে সাথে তিনি ৫০ বছর যাবৎ ফৎওয়া প্রদান, দাওয়াহ কার্যক্রম ও দারস প্রদানের সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি মাসিক ‘রায়াতুল ইসলাম’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।

তাঁর রচিত বেশ কিছু গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হ’ল কুতুবু তারাজুমির রিজাল বায়নাল জারহি ওয়াত তা‘দীল, আল-জিহাদু ফিল ইসলাম বায়নাত তলাবি ওয়াদ দিফা‘, নাক্বদু উছূলিশ শুয়ূ‘ইয়াহ প্রভৃতি। বেশ কিছু গ্রন্থের উপর শায়খের দারস সিরিজও আছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হ’ল শারহু কিতাবিত তাওহীদ, শারহু ক্বাওয়াইদে আরবা‘আহ, শারহু আরবাঈন লিন-নববী, শারহু ‘উমদাতিল আহকাম, শারহু ‘উমদাতিল ফিক্বহ প্রভৃতি।

[আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি (স.স.)।]






৩৫ লাখ অশ্লীল সাইট বন্ধ করেছে সঊদী সরকার
চরমপন্থীদের কারণে পাকিস্তানের ক্ষতি ১০ হাযার ৭শ কোটি ডলার
সিরিয়ায় আন-নুছরাহ ইসলামী যোদ্ধাদের চিকিৎসা দেয় ইসরাঈলীরা! - -রবার্ট ফিস্ক
মুখ খুলছে না বিশ্বের শত কোটি মুসলিম (আল-আক্বছায় ইহূদীবাদী পুলিশের ভয়াবহ হামলা)
মুসলিম জাহান
সঊদী-রাশিয়া নযীরবিহীন চুক্তি : সম্ভাব্য ফলাফল
পরপারে পাড়ি জমালেন প্রখ্যাত মুহাদ্দিছ ও মুহাক্কিক শু‘আইব আরনাঊত
জাতিসংঘে ইমরান খানের হৃদয়স্পর্শী ভাষণ (কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান-ভারত যুদ্ধ হ’লে পুরো বিশ্বকে তার ফল ভোগ করতে হবে)
মুসলিম জাহান
ফিলিস্তীনের যে শহরে ক্ষুধার্ত থাকে না কেউ
এবার শত শত মানুষের সামনে নিজের মাকে হত্যা করল আইএস চরমপন্থী
সঊদী-মার্কিন দ্বন্দ্ব চরমে : বিনিয়োগ প্রত্যাহারের হুমকি রিয়াদের
আরও
আরও
.