রাশিয়ায় নির্মিত হ’ল ইউরোপের সবচেয়ে বড় মসজিদ। রাশিয়ার চেচনিয়া অঞ্চলের শালী শহরে নির্মিত এ মসজিদটিতে একসঙ্গে ৩০ হাযার মুছল্লী ছালাত আদায় করতে পারবেন। এছাড়া মসজিদের বাইরের অংশে অতিরিক্ত ৭০ হাযার মুছল্লীর সংকুলান হবে। গত ২৩শে আগস্ট সঊদী আরবসহ বিভিন্ন দেশের অতিথিদের নিয়ে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ইউরোপের বৃহত্তম মসজিদটির উদ্বোধন করা হয়। চেচেন কর্তৃপক্ষ এটিকে ইউরোপের ‘বৃহত্তম ও সবচেয়ে সুন্দর’ মসজিদ হিসাবে আখ্যায়িত করেছে। মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে সাত বছর। এর পূর্বে রাশিয়ার গ্রান্ড মুফতী তালাত তাজুদ্দীনের সঙ্গে এক সাক্ষাতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ২০০০ সালে এই প্রজাতন্ত্রে মাত্র ১৬টি মসজিদ থাকলেও বর্তমানে সেই সংখ্যা ১২০০-তে উন্নীত হয়েছে। এতে বোঝা যায়, এ দেশে ইসলামের প্রসার ঘটছে। রাশিয়ার ১৪ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা ২ কোটিরও বেশী। গ্রান্ড মুফতীর দেওয়া তথ্য মতে, আগামী ১৫ বছরের মধ্যে রাশিয়ায় মুসলিম জনসংখ্যার হার ৩০ শতাংশে উন্নীত হবে। যা বর্তমানে মাত্র ৭ শতাংশে রয়েছে।






ভ্যাকসিন নেওয়া মাত্র ৬০ হাযার সঊদী নিয়েই অনুষ্ঠিত হচ্ছে এবারের হজ্জ
অবরুদ্ধ গাযায় আত্মহত্যার প্রবণতা বাড়ছে
মুসলিম জাহান
মুসলিম জাহান
১ ট্রিলিয়ন ডলার বা ১১৮ লাখ কোটি টাকা মূল্যের খনি, তালেবানের হাতে আফগানিস্তানের নতুন অস্ত্র
দুর্নীতির অভিযোগে ভাইয়ের অফিস সীলগালা করে দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা
মালদ্বীপের সাবেক ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল মজীদ আব্দুল বারীর মৃত্যু
কা‘বা প্রাঙ্গনে ৭০ বছর ছালাত আদায়কারী ১১৮ বছর বয়সী আলেমের মৃত্যু
চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় ইসলামী অর্থনীতি : এরদোগান
মুসলিম জাহান
ইহূদীদের জন্য হিব্রু ভাষায় কুরআনের অনুবাদ করছে মিসর সরকার
মারাত্মক ক্ষতিকারক পঙ্গপালকে যেভাবে উপকারে লাগাচ্ছে পাকিস্তান
আরও
আরও
.