যেদেশে এখনো অনেক মানুষ দু’বেলা খাবার পায় না, সেদেশে প্রতিবছর কোটি টনেরও বেশী খাবার নষ্ট হচ্ছে। সম্প্রতি খাদ্য অপচয় সূচক প্রতিবেদন-২০২১ প্রকাশ করেছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) ও সহযোগী সংস্থা ডব্লিউআরএপি।

তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে গোটা বিশ্বে ৯৩.১ কোটি টন খাদ্য অপচয় হয়। সেখানে বাংলাদেশে বছরে পরিবার পিছু গড়ে খাবার অপচয় হয় ৬৫ কেজি। গৃহস্থালি থেকে প্রতি বছর মোট অপচয়ের পরিমাণ ১ কোটি ৬ লাখ টন। ‘দ্য ফুড ওয়েস্ট ইনডেক্স রিপোর্ট-২০২১’ অনুসারে ঐ সময় বিশ্বে তৈরি হওয়া খাদ্যের ১৭ শতাংশই অপচয় হয়েছে। এর মধ্যে সব থেকে অধিক অপচয় হয়েছে বৃহত্তম জনগোষ্ঠীর দেশ চীনে। দেশটিতে বার্ষিক গৃহস্থালি খাবার অপচয়ের পরিমাণ ৯ কোটি ১৬ লাখ টন। অন্য একটি প্রতিবেদন বলছে, ২০১৯ সালে বিশ্বে অনাহারে ভুগেছে ৬৯ কোটি মানুষ। তবে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের লকডাউনে এই হার আরও বেড়েছে বলে আশঙ্কা।

[খাবার অপচয় সর্বদা দুর্ভাগ্যজনক। ইসলাম সকল প্রকার অপচয়কে কঠোরভাবে নিষেধ করেছে। রেডিও-টিভি সহ সতল মিডিয়ায় উক্ত বিষয়ে ইসলামের বাণী প্রচার করা কর্তব্য। সেই সাথে বড় বড় অপচয়কারীদের শাস্তির আওতায় আনা আবশ্যক (স.স.)] 






স্বদেশ-বিদেশ
মাত্র ৪২ দিনে বুখারী শরীফ হেফয : বাংলাদেশী হাফেযের বিরল কৃতিত্ব
নাইজেরিয়ায় গভর্নরের স্ত্রীর ইসলাম গ্রহণ
কুরআন হিফযে ৪ সন্তানের জননীর অনন্য দৃষ্টান্ত স্থাপন
৪০ হাযার টাকা আত্মসাতের মামলা শেষ হ’তে ৪০ বছর
সংসার চালাতে ধার করেছে ৪৬% ভারতীয়
জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে উদ্বেগজনক হারে
৭৬ হাফেযের ‘রত্নগর্ভা’ গ্রাম ঝাউগড়া
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দশ হাযার ম্যুরাল ও মূর্তি নির্মাণে অপচয় ৪ হাযার কোটি টাকা
সর্বপ্রথম কোয়ারেন্টাইন উদ্ভাবন করেন মুহাম্মাদ (ছাঃ)
আইএস ঘাঁটি থেকে ইসরাঈল ও ন্যাটো নির্মিত অস্ত্র উদ্ধার
শুধু কালোজিরা ও মধু খেয়ে করোনা থেকে সুস্থ!
আরও
আরও
.