মিসরের ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা আকস্মিক তল্লাশী চালিয়ে রাজধানী কায়রোর বিভিন্ন মসজিদ থেকে আব্দুল্লাহ বিন বায, ছালেহ আল-উছায়মীন প্রমুখ সালাফী ওলামায়ে কেরাম সহ অন্যান্য আলেমের হাযার হাযার বই ও সিডি জব্দ করেছে। পাশাপাশি যে সকল স্টুডিওতে এসব সিডি রেকর্ড করা হ’ত, সেগুলি অধিক তল্লাশীর জন্য সিলগালা করে দিয়েছে। এছাড়া মিসরের মসজিদসমূহের ইমাম ও খতীবদের উদ্দেশ্যে আহবান জানানো হয়েছে, যাতে মসজিদসমূহের লাইব্রেরীগুলো তারা পুনরায় পর্যবেক্ষণ করেন এবং লাইব্রেরীগুলোকে চরমপন্থী চিন্তার প্রসারক ও ইসলাম বিরোধী সকল বই থেকে মুক্ত রাখা হয়।

অভিযানে শায়খুল ইসলাম ইমাম ইবনু তায়মিয়াহ, মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব, আব্দুল্লাহ বিন বায, মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন, আবু ইসহাক আল-হুওয়াইনী, ইউসুফ আল-কারযাভী, হাসানুল বান্না, মুহাম্মাদ আব্দুল মাকছূদ, সালাহ সুলতান, ইয়াসির বারহামী, মুহাম্মাদ হোসাইন ইয়াকূব প্রমূখের বই জব্দ করা হয়েছে।

[আদর্শ দিয়ে মুকাবিলায় ব্যর্থ হয়ে এখন শক্তি প্রয়োগ করা হচ্ছে। এটিতো পশু প্রকৃতি। এতে সালাফী আন্দোলন সারা বিশ্বে আরও যোরদার হবে ইনশাআল্লাহ (স.স.)]






বিষয়সমূহ: মুসলিম জাহান
চাদে বোরকা নিষিদ্ধ
মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির মৃত্যু
আফগানিস্তানকে পুরোপুরি বদলে দেওয়ায় তালেবান সরকারের প্রশংসায় ব্রিটিশ এমপি
তিন বছর বয়সে কুরআন মুখস্থ করেছে মুহাম্মাদ
ডা. যাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ আবেদন তৃতীয়বারের মত প্রত্যাখ্যান করল ইন্টারপোল
মুছহাফে ওছমানী রয়েছে তাসখন্দে!
ইতিহাসে সর্বোচ্চ বিদেশী মুছল্লীর ওমরাহ পালন
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ধর্মীয় পরিবেশ বজায় রাখতে জারী হ’ল নতুন আইন
আমেরিকাকে সাথে নিয়ে কোন নৈতিক পৃথিবী সম্ভব নয় : এরদোগান
১০ ভারতীয়ের প্রাণ রক্ষা করলেন এক পাকিস্তানী
ড্রোনে করে হজ্জের স্বপ্ন, পূরণ হ’ল যেভাবে
সরকারী চাকরির প্রয়োজন নেই, আমরা চাই সন্তান নিতে
আরও
আরও
.