একই সঙ্গে ৯টি সন্তানের জন্মদান এবং দেড় বছরের বেশী সময় সব সন্তান জীবিত থাকার বিশ্ব রেকর্ডের অধিকারী হয়েছেন এক মা। সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ছবিসহ তার নাম ঘোষণা করেছে। এ ব্যাপারে গিনেসের বক্তব্য, বিশ্বে এই প্রথম ননুপ্লেটস (একসঙ্গে একই গর্ভ থেকে ভূমিষ্ঠ নয় সন্তান)-এর জন্ম হ’ল, যেখানে মা এবং শিশুরা জীবিত আছে। গিনেসের রেকর্ড অনুযায়ী এর আগে কোন ননুপ্লেটস কয়েক ঘন্টার বেশী বাঁচেনি। এমনিতেই ননুপ্লেটসের জন্ম একটি অত্যন্ত বিরল ঘটনা।

৯ সন্তানের মধ্যে ৫টি শিশুকন্যা। তাদের নাম, আদামা, ওমু, হাওয়া, কাদিদিয়া, ফতুমা এবং চারটি শিশুপুত্র- ওমর, এলহাদজি, বাহ ও মুহাম্মাদ (ষষ্ঠ)। এদের পিতা-মাতার নাম আব্দুল কাদের এবং হালীমা। মরক্কোর বাসিন্দা হালীমা সিজে গত ২০২১ সালের মে মাসে জন্ম দেন নয় সন্তানের। গর্ভাবস্থার ৩০তম সপ্তাহে প্রসব করেন তিনি। তারপর থেকে এ পর্যন্ত সুস্থই রয়েছে মা এবং সন্তানেরা।







ইসরাঈলের সাথে আরব আমিরাতের শান্তি চুক্তি!
সঊদী আরবে এক বছরে সাড়ে তিন লাখের অধিক ডিভোর্স
ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টারের ইসলাম গ্রহণ
সঊদী আরবের নতুন গ্রান্ড মুফতী শায়খ ছালেহ বিন ফাওযান বিন আব্দুল্লাহ আল-ফাওযান
এশিয়ার ৫ দেশের চেয়ে হজ্জের খরচ বেশী বাংলাদেশে
দুর্নীতির অভিযোগে ভাইয়ের অফিস সীলগালা করে দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা
কাশ্মীরে ভারত চায়না মডেল বাস্তবায়ন করতে চায়
রোহিঙ্গাদেরকে নিজেদের ভাই-বোনের মতোই মনে করে আচেহবাসীরা
ফিলিস্তীনীদের ত্রাণ দেয়া বন্ধ করল ডব্লিউএফপি
পাকিস্তানের ইতিহাসে প্রথম হাফেয সেনাপ্রধান ফিল্ড মার্শাল আছিম মুনীর
সন্ত্রাসবাদবিরোধী ইসলামী জোটের নেতৃত্ব দেবেন সাবেক পাক সেনাপ্রধান রাহিল শরীফ
গাযার ৭৫ ভাগ মসজিদ ধ্বংস করেছে ইসরাঈল
আরও
আরও
.