আফ্রিকা মহাদেশের দেশ আলজেরিয়ায় বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ নির্মাণ করা হচ্ছে। মসজিদটি দেশটির ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রেসিডেন্ট আব্দুল আযীয বুতাফিকারের মধ্যে আরো ঘনিষ্ঠ সেতুবন্ধন গড়ে তুলবে বলে প্রেসিডেন্ট আশা করছেন। মসজিদটি নির্মাণে অর্থায়ন করছে দেশটির সরকার। মসজিদটির চত্বরে ১০ লাখ বইয়ের একটি গ্রন্থাগার থাকবে। এছাড়া কুরআন শিক্ষার একটি স্কুল এবং ইসলামী সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক একটি জাদুঘর থাকবে।

এতে ৮৭৪ ফুট উঁচু মিনার তৈরী করা হবে। ২০ হাযার বর্গমিটারের এই মসজিদে একসাথে এক লাখ ২০ হাযার মুছল্লী ছালাত আদায় করতে পারবেন। এর নির্মাণকাজ ২০১৭ সালে শেষ হবে। এতে মোট খরচ হবে ১১ হাযার কোটি টাকা।

উত্তর আফ্রিকার এই দেশটিতে ১৯৯০ সাল থেকে সরকার ও ইসলামপন্থীদের মধ্যে সঙ্ঘাত চলছে। এতে প্রায় দুই লাখ মানুষ নিহত হয়েছে। মসজিদটির নির্মাণকাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত আহমাদ মাদানী বলেন, মুসলিম সাহিত্য ও সংস্কৃতিমনস্ক বুতাফিকা ক্ষমতাসীন থাকায় মসজিদ নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেয়া সহজ হয়েছে।






ডা. যাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ আবেদন তৃতীয়বারের মত প্রত্যাখ্যান করল ইন্টারপোল
তুরষ্কে ছালাতে উৎসাহিত করার অভিনব পন্থা
পবিত্র কুরআন অবমাননা করলেই মৃত্যুদন্ডের শাস্তি ঘোষণা করল নাইজেরিয়া
কুয়েতে ২০ বছর যাবৎ অধিকাংশ ভোগ্যপণ্যের দাম একবারের জন্যও বাড়েনি
মুসলিম জাহান
তুরস্কে কুরআন হিফয করায় ২৯০ তরুণ-তরুণীকে বিশেষ সম্মাননা
শায়েখ আব্দুল আযীয আলে-শেখ এর মৃত্যু (সঊদী আরবের গ্রান্ড মুফতী ও দীর্ঘ ৩৪ বছরের হজ্জের খতীব)
ট্রাম্পের চুক্তি মেনে নিতে কয়েকটি আরব দেশের চাপ প্রয়োগে মাহমূদ আববাস বিস্মিত
যেমন চলছে গাম্বিয়ার ইসলামী প্রজাতন্ত্র
পাকিস্তানের অন্যায়ই বাংলাদেশ সৃষ্টির কারণ - -নওয়ায শরীফ
মুসলিম জাহান
ইসলামে উদারপন্থী বা বলে কিছু নেই, ইসলাম একটাই : এরদোগান
আরও
আরও
.