শ্রীলংকার মুসলিমদের পাশে দাঁড়ানোয় আবারো মুসলিম বিশ্বে প্রশংসায় ভাসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শ্রীলংকায় করোনায় মৃত মুলমানদের দাফনের অনুমতির ব্যবস্থা করায় ইমরান এ প্রশংসা অর্জন করেছেন। ইমরান খানের সফরের কয়েক ঘন্টা পরই শ্রীলংকা সরকারের তরফ থেকে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী মুসলমানদের লাশ পোড়ানোর আইন বাতিল করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ সম্পর্কে শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলেন। যার ফলশ্রুতিতে শ্রীলঙ্কা সরকার করোনা ভাইরাসে মারা যাওয়া মুসলমানদের লাশ পুড়িয়ে দেওয়ার আদেশ বাতিল করে এবং ইসলামী পদ্ধতি অনুযায়ী তাদের দাফনের অনুমতি দেয়। রাবেতা আলমে ইসলামী তাদের টুইটারে লিখেছে, রাবেতা শ্রীলঙ্কার মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্যে পাকিস্তান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানায়। পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতী তকী ওছমানী এক টুইট বার্তায় লেখেন, আল-হামদুলিল্লাহ, সমগ্র মুসলিম উম্মাহ শ্রীলঙ্কায় করোনায় মৃত মুসলিমদের পোড়ানোর অন্যায় আইনের যে প্রতিবাদ করছিলেন, তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় বাতিল করা হয়েছে’। শ্রীলঙ্কার মুসলিমরাও প্রধানমন্ত্রী ইমরান খানের শুকরিয়া আদায় করেছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসেকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমি করোনাভাইরাসে মৃত মুসলিমদের দাফনের অনুমোদনের জন্য শ্রীলঙ্কা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

[আমরাও ইমরান খানকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্য মুসলিম নেতাদেরকে এ থেকে শিক্ষা গ্রহণের আহবান জানাচ্ছি (স.স.)]






মুসলিম জাহান
জাতিসংঘে ফিলিস্তীনী পতাকা উত্তোলন
পাঁচ ওয়াক্ত আযানের ধ্বনিতে ফোটে যে ফুল
কমিউনিস্ট নিষ্পেষণে সোভিয়েত রাশিয়ায় কুরআনের শিক্ষা জীবিত রাখার অনন্য কাহিনী
তালেবানদের প্রশংসায় মার্কিন সেনা কর্মকর্তা
বিবাহ করলেই মিলবে ১৬ লাখ টাকা, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!
তুরস্কের একটি মসজিদে জামা‘আতের সাথে ফজরের ছালাত আদায়ের জন্য শিশু-কিশোরদের বিশেষ পুরস্কার!
ইস্রাঈলী হামলায় এক হাযার মসজিদ ধ্বংস, নিহত শতাধিক ইমাম
তিন বছর বয়সে কুরআন মুখস্থ করেছে মুহাম্মাদ
৩৬০ ভারতীয়কে মুক্তি দিচ্ছে পাকিস্তান
খাবার অপচয়ে শীর্ষ দেশ সঊদী আরব : ৩৩ শতাংশ খাবারই নষ্ট হয়
সঊদী আরবের প্রখ্যাত আলেম শায়খ সালমান আল-‘আওদাহ ও ড. ‘আয়েয আল-ক্বারনী সহ ২০ জন প্রসিদ্ধ ব্যক্তি গ্রেফতার
আরও
আরও
.