বালিয়াডাঙ্গা, নাটোর ১৭ই মার্চ শুক্রবার : অদ্য জুম‘আর ছালাত আদায়ের মাধ্যমে যেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদ উদ্বোধন করা হয়। আহলেহাদীছ আন্দোলন সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক ও ছানাইয়া কাদীমা ইসলামিক সেন্টার, রিয়াদের দাঈ আব্দুল হাই মাদানী উদ্বোধনী খুৎবা প্রদান করেন। যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুছল্লী জুম‘আর ছালাতে উপস্থিত ছিলেন। ছালাতের পর উক্ত মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম ও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলী।

উল্লেখ্য যে, উক্ত গ্রামের কয়েকজন যুবক ২০১৩ সালে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মাধ্যমে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের দাওয়াত পেয়ে তদনুযায়ী ছালাত আদায় শুরু করলে তাদেরকে গ্রামের মসজিদ থেকে বের করে দেওয়া হয়। ফলে তারা বাধ্য হয়ে পৃথক জায়গায় একটি টিনশেড মসজিদ নির্মাণ করে ছালাত আদায় করা শুরু করেন। ২০১৪ সালের ৯ই অক্টোবর মাযহাবী আলেমদের বক্তব্যে উত্তেজিত জনতা স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে মসজিদটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অতঃপর ২০২২ সালে উক্ত স্থানে তিন তলা ভিত্তি দিয়ে নতুন জামে মসজিদ নির্মাণ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হ’লে গত ১৭ই মার্চ ২০২৩ মসজিদটি উদ্বোধন করা হয়। ফালিল্লা-হিল হাম্দ।







ইসলাম সকল ধর্মের উপর বিজয়ী ধর্ম (যেলা সম্মেলন : সিরাজগঞ্জ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কর্মী সম্মেলন
সার্বিক জীবনে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ \ চট্টগ্রাম (ইসলামই জাতির মুক্তির একমাত্র পথ) - -আমীরে জামা‘আত
করোনায় মানবিক সহযোগিতা বিতরণ
মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত রাজশাহী বিভাগীয় পর্যায়ের ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
মাদ্রাসা প্রতিনিধি সম্মেলন ২০১৯
যুবসংঘ (কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ)
দায়িত্বশীল প্রশিক্ষণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
যেলা সম্মেলন (রাজশাহী-পূর্ব) আশূরা চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিখাদ ইসলামী সমাজ কায়েমে ব্রতী হউন - -মুহতারাম আমীরে জামা‘আত
মৃত্যু সংবাদ (মুহাম্মাদ হাবীবুর রহমান, মুহাম্মাদ যাকারিয়া মিঞা)
যেলা সম্মেলন, মেহেরপুর (আল্লাহর আদেশ-নিষেধের উপর দৃঢ় থাকুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
আরও
আরও
.