‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল নূরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেছেন। গত ২৭শে আগস্ট ২০১৭ তারিখে অনুষ্ঠিত রাবির ৪৭২তম সিন্ডিকেট সভায় তাঁর এই ডিগ্রি অনুমোদিত হয়। তাঁর পিএইচ.ডি. থিসিসের শিরোনাম ছিল ‘আহমাদ হাসান আয-যাইয়াত : আরবী প্রবন্ধে তাঁর অবদান’। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. এস. এম. আব্দুস সালাম এবং পরীক্ষক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবী ও ফার্সী বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ বদীউর রহমান ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-হাদীছ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ যাকির হুসাইন। তিনি রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন বড়বনগ্রাম (ভাড়ালীপাড়া) নিবাসী জনাব ঈমান আলীর জ্যেষ্ঠ পুত্র। তিনি সকলের দো‘আপ্রার্থী।






যেলা সম্মেলন \ নওগাঁ (কুরআন ও সুন্নাহর নিরপেক্ষ অনুসারী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
কেন্দ্রীয় দাঈর সফর
সার্বিক জীবনকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে গড়ে তুলুন! - -আমীরে জামা‘আত
কক্সবাজার ও চট্টগ্রামে আমীরে জামা‘আতের সফর
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২১
কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সঊদী আরব সফর
হাদীছ ফাউন্ডেশন পাঠাগার উদ্বোধন, তা‘লীমী বৈঠক, মসজিদ উদ্বোধন, মাদ্রাসা উদ্বোধন
বিতর্ক প্রতিযোগিতা (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী)
‘আহলেহাদীছ আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম-এর মৃত্যু
মৃত্যু সংবাদ
‘মাওলানা আহমাদ আলী স্মৃতি পাঠাগার’ উদ্বোধন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
কেন্দ্রীয় দাঈর সফর
আরও
আরও
.