বিরামপুর, দিনাজপুর ২৩শে জানুয়ারী মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার বিরামপুর উপযেলাধীন বিরামপুর ফাযিল মাদরাসা ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, মৃত্যুকে সামনে রেখে আমাদের সকল কাজ করা উচিৎ। কবর হ’ল আখেরাতের প্রথম মনযিল। সেখানে মুক্তি পাওয়ার জন্য নিজের সার্বিক জীবনকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী সংশোধন করে নেওয়া কর্তব্য।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহ্হাবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ রায়হানুল ইসলাম, ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ রাশেদুল ইসলাম, মাওলানা মুখলেছুর রহমান মাদানী (নওগাঁ) ও বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী প্রমুখ।







ধৈর্যের সাথে দাওয়াতী ময়দানে অবিচল থাকুন! (যেলা সম্মেলন : নারায়ণগঞ্জ ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন : জয়পুরহাট
সার্বিক জীবনকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে গড়ে তুলুন! - -আমীরে জামা‘আত
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
মাসিক ইজতেমা
হাদীছ ফাউন্ডেশন পাঠাগার উদ্বোধন, তা‘লীমী বৈঠক, মসজিদ উদ্বোধন, মাদ্রাসা উদ্বোধন
বার্ষিক কর্মী সম্মেলন ২০২০ (আল্লাহর নামে অঙ্গীকারাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দাওয়াতী ময়দানে ঝাঁপিয়ে পড়ুন) - .
আল-‘আওন
১৮ই ডিসেম্বর’২১-য়ে অনুষ্ঠিত রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা সম্মেলনের অবশিষ্ট রিপোর্ট
সংগঠন সংবাদ
সংগঠন সংবাদ - .
মাসিক ইজতেমা
আরও
আরও
.