‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলার উপদেষ্টা জনাব মাহতাবুদ্দীন মাস্টার (৯৪) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে গত ২৮শে জুলাই রবিবার সকাল ৬-টা ১০মিনিটে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রীর মধ্যে ১স্ত্রী, ৮ পুত্র ও ৫ কন্যাসহ বহু সাংগঠনিক সাথী এবং আত্মীয়-স্বজন রেখে যান। ঐদিন বিকাল সাড়ে ৫-টায় তার নিজ গ্রাম যেলার জলঢাকা উপযেলাধীন পূর্ব গোলমুন্ডা গ্রামের আহলেহাদীছ মসজিদ সংলগ্ন ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন গোলমুন্ডা ঈদগাহের ইমাম মাওলানা মুমিনুর রহমান। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুহাম্মাদ মুতীউর রহমান, সহ-সভাপতি ডা. মুহাম্মাদ সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলীলসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।







ইসলামী সম্মেলন
আমীরে জামা‘আতের চট্টগ্রাম, কক্সবাজার ও টাঙ্গাইল সফর
সংগঠন সংবাদ
জীবন থাকা পর্যন্ত সাহসিকতার সাথে কাজ করুন! (যেলা সম্মেলন : বাগেরহাট ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
৪র্থ বার্ষিক কেন্দ্রীয় অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
সংগঠন সংবাদ
পুড়িয়ে ফেলা মসজিদ উদ্বোধন
যেলা সম্মেলন \ রাজশাহী (ইসলাম পরিপূর্ণ দ্বীন, এতে কোন কিছুর প্রবেশাধিকার নেই) - -মুহতারাম আমীরে জামা‘আত
নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকায় সপ্তাহব্যাপী সফরে আমীরে জামা‘আত
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর
সীরাত কোর্স ১ম ব্যাচের পুরস্কার বিতরণী (হাদীছ ফাইন্ডশন শিক্ষা বোর্ড)
বন্যার্তদের মাঝে কুরবানীর গোশত বিতরণ
আরও
আরও
.