২০শে জুলাই রবিবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য বাদ আছর মারকাযী জামে মসজিদে ২০২৫ সালে অত্র মারকায থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও মারকাযের পরিচালক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, মারকাযের সেক্রেটারী মাওলানা দুররুল হুদা, মুশরিফ ড. মুহাম্মাদ আব্দুল হালীম, মারকাযের গোল্ডেন A+ প্রাপ্ত সাধারণ বিভাগের ছাত্র মুছাদ্দেক হোসাইন ও বিজ্ঞান বিভাগের ছাত্র নাফিয আল-মাহমূদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন তাখাছছুছের ছাত্র আবু রায়হান। অনুষ্ঠান শেষে প্রত্যেক ছাত্রকে মুহতারাম আমীরে জামা‘আত লিখিত ও হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত তাফসীরুল কুরআন সূরা বাক্বারাহ, সাহিত্যিক মাওলানা আহমাদ আলী, বৃটিশ বিরোধী আন্দোলনে ছাদেকপুর-পাটনা পরিবারের অবদান ও সাড়ে ষোল মাসের কারা স্মৃতি বই উপহার দেওয়া হয়।







কেন্দ্রীয় দাঈর সফর
মৃত্যু সংবাদ
প্রশিক্ষণ; সুধী সমাবেশ ও মাসিক ইজতেমা; তা‘লীমী বৈঠক; কেন্দ্রীয় দাঈর সফর
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
জনাব আফতাবুদ্দীন চেয়ারম্যান (মৃত্যু সংবাদ) - .
যেলা সম্মেলন : দিনাজপুর (আল্লাহভীরু ব্যক্তিরাই সমাজের স্তম্ভ) - -মুহতারাম আমীরে জামা‘আত
মুহাম্মাদ আনীসুর রহমান-এর মৃত্যু সংবাদ
দায়িত্বশীল প্রশিক্ষণ
বৃ-কুষ্টিয়া দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
১৮ই ডিসেম্বর’২১-য়ে অনুষ্ঠিত রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা সম্মেলনের অবশিষ্ট রিপোর্ট
আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষণ
আল-‘আওন কমিটি গঠন (পতেঙ্গা, চট্টগ্রাম)
আরও
আরও
.