বিশ্বজুড়ে খাদ্য-পণ্যের দাম বেড়েছে। প্রায় দুই বছর কম-বেশী স্থিতিশীল থাকার পর ফের ঊর্ধ্বগতি খাদ্য-পণ্যের দামে। শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি নিরাপত্তা বিষয়ক অঙ্গসংস্থা এফএও এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে সার্বিকভাবে বিশ্বে খাদ্য-পণ্যের দাম বেড়েছে ২ শতাংশ। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বে খাদ্য-পণ্যের যে দাম ছিল, তার তুলনায় চলতি ২০২৪ সালের অক্টোবরে তা বৃদ্ধি পেয়েছে অন্তত ৫ দশমিক ৫ শতাংশ। এফএওর তথ্য অনুযায়ী, গোশত ব্যতীত প্রায় সবধরনের খাদ্য-পণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশী বেড়েছে ভোজ্য তেলের দাম। বিবৃতিতে বলা হয়েছে, অক্টোবরে ভোজ্য তেলের দাম বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ, যা শতকরা হিসাবে ২০২৩ সালের অক্টোবরের তুলনায় ২১ দশমিক ৪ শতাংশ বেশী, চিনির দাম বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ এবং সিরিয়ালের দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ। বিপরীতভাবে গোশতের দাম কমেছে গত অক্টোবরে। এফএওর খাদ্য সূচক বলছে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে বৈশ্বিক বাজারে গোশতের দাম হ্রাস পেয়েছে ০.৩%।







অবিবাহিত নারীরা দেশের বোঝা : কানজি
সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পাস (গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বাজেট)
বাংলাদেশে বিচারাধীন কারাবন্দীর সংখ্যা এশিয়ার মধ্যে সর্বাধিক
২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা
দেশে সাড়ে তিন কোটির অধিক শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসা
কারাবন্দীরা এখন থেকে ভিডিও কলের মাধ্যমে স্বজনদের সাথে কথা বলতে পারবেন
সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ তুলে দেয়া হবে - -ড. আব্দুর রাজ্জাক
শতবর্ষী নারী কাউন্সিলর নির্বাচিত
ভারতীয় মন্ত্রীর দাবী : বন্যার জন্য দায়ী ফারাক্কা বাঁধ
নিজেকে ঈশ্বরের দূত ও পরমাত্মার অংশ দাবি করলেন নরেন্দ্র মোদি
সপ্তম শতকে মুসলিম-খ্রিস্টানদের সম্মিলিত বসবাস ছিল ইউরোপে!
ভারতে প্রতিদিন গড়ে ৪শ’ লোক নিহত হয় সড়ক দুর্ঘটনায়
আরও
আরও
.