বায়ুদূষণের কারণে ব্যাপক হারে বুদ্ধিমত্তা হ্রাস পায়। যুক্তরাষ্ট্র ও চীনের এক যৌথ গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গবেষকরা জানিয়েছেন, বয়স বাড়ার সাথে সাথে বায়ুদূষণের কারণে মানুষের দেহের ওপর নেতিবাচক প্রভাব বাড়তে থাকে এবং স্বল্পশিক্ষিত মানুষের ওপর এর প্রভাবটা সবচেয়ে বেশী হয়। গবেষণায় চার বছরে চীনের প্রায় ২০ হাযার মানুষের গাণিতিক ও বাচনিক দক্ষতা পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষকদের বিশ্বাস এই ফলাফলে বৈশ্বিক প্রাসঙ্গিকতা রয়েছে। বিশ্বের নগরগুলোর ৮০ শতাংশের বেশী বাসিন্দা অনিরাপদ মাত্রার বাতাস নিঃশ্বাসে গ্রহণ করে থাকে। বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও ১০ মাইক্রোমিটারের ছোট বস্ত্তকণার উপস্থিতির ওপর ভিত্তি করে গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

গবেষক দলের সদস্য শি চেন বলেন, দূষিত বায়ু এক বছরে প্রত্যেকের শিক্ষার মাত্রা কমিয়ে দেয়। তিনি বলেন, তবে আমরা জানতে পেরেছি প্রভাবটা সবচেয়ে বেশী পড়ে বয়স্ক মানুষদের বিশেষ করে যাদের বয়স ৬৪-এর বেশী ও পুরুষ এবং যারা স্বল্প শিক্ষিত তাদের ওপর। আমরা যদি এর হিসাব করি তাহ’লে এটা কয়েক বছরের শিক্ষার সমপরিমাণ হবে। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অদৃশ্য হত্যাকারী হিসাবে বায়ুদূষণের কারণে প্রতি বছর ৭০ লাখ লোকের মৃত্যু হয়।






চুরি রুখতে চোর নিয়োগের বিজ্ঞাপন
সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশীদের সবাই অপরাধী : বিএসএফ মহাপরিচালক
পাকিস্তান ও ভারতে মেঘের বিস্ফোরণ : আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ
ইসলাম গ্রহণ করলেন ঘানার এমপি কেনেডি আগায়াপং
দ্য মুসলমান : বিশ্বের একমাত্র সচল হাতে লেখা পত্রিকা
পার্বত্য চট্টগ্রামে সার্বভৌমত্ব রক্ষায় ২৫০ নতুন ক্যাম্প চায় সেনাবাহিনী
ট্রাম্প ৩ বছরে ১৬ হাযার বার মিথ্যা বলেছেন
গাছ বিক্রি করে হজ্জের স্বপ্ন পূরণ
কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক ঔষধ
ব্রয়লার মুরগীতে অ্যান্টিবায়োটিকের বিকল্প খুঁজে পাওয়ার দাবী বাকৃবির গবেষকদের
বিশ্বে ধনীদের সংখ্যা বৃদ্ধিতে বাংলাদেশ তৃতীয়
শিশুদের শরীরে মাত্রাতিরিক্ত সীসা
আরও
আরও
.