হাট ইজারার ৪০ হাযার টাকা আত্মসাৎ করেছিলেন রাজশাহী চারঘাটের ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান। এ ঘটনায় ১৯৮২ সালের ৯ই জুন তার বিরুদ্ধে মামলা করেছিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। তদন্তের পর চার দশক ধরে মামলাটি পরিচালনা করছিল দুর্নীতি বিরোধী এই রাষ্ট্রীয় সংস্থা। অবশেষে হাইকোর্টের নির্দেশে গত ২৭শে জানুয়ারী মামলাটির নিষ্পত্তি হয়। অবশ্য ততোদিনে মামলার আসামিও পাড়ি দিয়েছেন পরপারে।

দুদকের পক্ষের আইনজীবী শাহীন আহমাদ জানান, ৩টি হাট লিজ দেয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো ১৯৮২ সালের ৯ই জুন মামলা করে চারঘাট থানায়। মামলায় সাড়ে ৪০ হাযার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ১৯৮২ সালে আসামি আব্দুস সোবহানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বিচার শেষে ১৯৮৭ সালে রায় ঘোষণা করা হয়। রায়ে তাকে ৫ বছরের জেল ও ৪২ হাযার টাকা জরিমানা করা হয়। ঐ রায়ের বিরুদ্ধে ১৯৮৮ সালে হাইকোর্টে আপিল করেন আব্দুস সোবহান। অতঃপর ২০০১ সালে তিনি মারা যান। অতঃপর দীর্ঘ দিন পর আপিলটি নিষ্পত্তি হ’ল।

[এরূপ বিচার প্রক্রিয়ায় কিভাবে দেশে দুর্নীতি দমন হবে? (স.স.)]






মরা পদ্মার বুকে চাষাবাদ
বিদ্যুৎ ছাড়াই ৬০ লিটার অক্সিজেন দিবে অক্সিজেট
বাংলাদেশ থেকে ট্রেন যাবে সিঙ্গাপুর
চাঁদাবাজদের ৯০ ভাগই রাজনৈতিক নেতাকর্মী
হাইকোর্টের যুগান্তকারী রায় : ধর্ষণ মামলায় মেডিক্যাল রিপোর্ট গুরুত্বপূর্ণ নয়
পাঠ্যবইয়ে বিবর্তনবাদ ধর্মবিরোধী, দরকার ব্লাসফেমী আইন
চার বছরেই আশি বছরের বৃদ্ধ বায়েযীদ!
দক্ষিণ এশিয়ার প্রথম রোবটিক রেস্টুরেন্ট বানালো নেপাল
ফারাক্কার কারণে সুন্দরবনের ক্ষতি
চীনে সন্তান হ’লেই বেতনসহ এক বছর ছুটি
দুদকের সেমিনারে অভিমত (রাজনীতিবিদ ও আমলাদের যোগসাজশে দুর্নীতি)
নরেন্দ্র মোদির ঢাকা সফর : নেপাল-ভূটান যেতে বাংলাদেশ চায় ভারতের জমি ও রেলপথ
আরও
আরও
.