স্বর্ণ মওজুদে সর্বশীর্ষে যুক্তরাষ্ট্র আর দশম অবস্থানে রয়েছে ভারত। এক্ষেত্রে অনেক বছর ধরেই বিশ্বব্যাপী সর্বোচ্চ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটির মওজুদের পরিমাণ মোট ৮,১৩৩ দশমিক ৫ টন। ইউরোপীয় দেশের মধ্যে সবচেয়ে বেশী স্বর্ণের মওজুদ আছে জার্মানিতে। দেশটির মোট স্বর্ণের মওজুদ ৩,৩৭১ টন। ২০১৭ সালে দেশটি ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দু’টি ব্যাংক থেকে ৬৭৪ টন স্বর্ণ দেশে ফিরিয়ে এনেছে। বহু বছর ধরে একই পরিমাণ স্বর্ণের মওজুদ বজায় রেখেছে ইতালি। বর্তমানে তাদের মওজুদের পরিমাণ ২,৪৫১ দশমিক ৮ টন। স্বর্ণ মওজুদে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। বর্তমানে দেশটির স্বর্ণ মওজুদের পরিমাণ মোট ২,৪৩৬ টন। পঞ্চম স্থানে আছে রাশিয়া। তাদের মওজুদ মোট ১,৯০৯ দশমিক ৮ টন। ২০১৭ সালে ২২৪ টন স্বর্ণ কেনার কারণে চীনকে টপকাতে পেরেছে রাশিয়া। সুইজারল্যান্ডের স্বর্ণের মওজুদ আছে ১ হাযার ৪০ টন। মওজুদের পরিমাণের বিচারে সপ্তম অবস্থানে থাকলেও মাথাপিছু মওজুদের ক্ষেত্রে দেশটি এক নম্বরে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইউরোপের স্বর্ণ বেচাকেনার প্রধান কেন্দ্র ছিল সুইজারল্যান্ড, একই সাথে মিত্রশক্তি ও অক্ষশক্তি উভয়ের লেনদেন ছিল তাদের সাথে। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অর্থনীতির দেশ জাপানে স্বর্ণের মওজুদ আছে ৭৫৬ দশমিক ২ টন। ২০১৬ সালে স্বর্ণ রিজার্ভে সুদের হার শূন্যতে নামিয়ে আনে দেশটি, যার ফলে বিশ্বব্যাপী স্বর্ণের আদান-প্রদান বেড়ে যায়। নেদারল্যান্ডসের প্রধান ব্যাংকে মওজুদ আছে ৬১২ দশমিক ৫ টন স্বর্ণ। সম্প্রতি ব্যাংকটি বিপুল স্বর্ণ যুক্তরাষ্ট্র থেকে ফেরত এনেছে। ভারতীয়দের স্বর্ণের প্রীতি সর্বজনবিদিত। পৃথিবীতে স্বর্ণের দ্বিতীয় সর্বোচ্চ ভোক্তাও এ দেশটি। স্বর্ণ মওজুদে দশম স্থান অধিকারী ভারতে বর্তমানে ৫৬০ দশমিক ৩ টন স্বর্ণের মওজুদ আছে।






ভালো কাজের বিনিময়ে প্রতিদিন যেখানে মিলছে ৪ হাযার মানুষের খাবার
ঢাবির সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদের মৃত্যু
আবহাওয়া পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব (বিলুপ্তির পথে বহু প্রাণী)
এক ট্রেনেই যাওয়া যাবে সুন্দরবন
ওযূ করার উপযোগী চমৎকার একটি বেসিন তৈরী করল বগুড়ার সজল সিরামিকস
সঊদী আরবের কাছে ২৪ লাখ কোটি টাকার অস্ত্র বিক্রি করবে আমেরিকা
স্বদেশ-বিদেশ
কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক ঔষধ
এক ডলার ঘুষে ৫ বছর জেল!
উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণ ও শিশু হত্যা - -বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা
দাঙ্গা থেকে বাঁচিয়ে বিশ্বনন্দিত হ’লেন পুত্রহারা ইমাম
রোহিঙ্গাদের আবাসনে সোয়া ২ হাযার কোটি টাকার প্রকল্প অনুমোদন
আরও
আরও
.