ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপযেলায় সাত মাস আগে শাম্মী নামের শিশুটি জন্ম নেয় এক গরীব পিতার ৪র্থ সন্তান হিসাবে। ছয় সদস্যের পরিবারে সবসময়ই লেগে থাকে অভাব অনটন। তাই অভাবের তাড়নায় ৭ মাস বয়সী শিশু কন্যা শাম্মীকে স্থানীয় বাজারে দত্তক অথবা বিক্রি করতে গেলে বিষয়টি জানাজানি হয়ে যায়। তখন এলাকাবাসীর বিক্রি না করার পরামর্শে শিশু শাম্মীকে বাড়ি ফেরত নিয়ে আসেন পিতা মতীউর রহমান (৪৬)।

জানা যায়, বিয়ের পরে ছেলে সন্তানের আশায় একে একে জন্ম নেয় ৪ কন্যা সন্তান। এখন সেই চার কন্যা সন্তানসহ মোট ৬ জনের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি।

প্রতিবেশীরা বলেন, দিনমজুর মতিউর রহমান সারাদিন কাজ করে যা পান তা দিয়ে সংসার চলে না। তিন মেয়ের লেখাপড়ার খরচ ও ৭ মাস বয়সী শিশুকন্যা শাম্মীর খরচ যোগানোর তেমন কোন অবলম্বন তার নেই। কোন জমি-জায়গাও নেই। অনেক সময় তারা না খেয়ে থাকেন। তাই বাধ্য হয়েই ৭ মাসের শিশু কন্যাকে বিক্রি ও দত্তক দেওয়ার সিন্ধান্ত নেন।

 






কন্যাসন্তান হলেই সব ফ্রি
হাযার হাযার মানুষকে করোনা থেকে রক্ষা করেছে মাস্ক
জাতীয় নির্বাচন ২০২৬ সম্পন্ন : বিএনপির নিরঙ্কুশ বিজয়, নেতৃত্বে তারেক রহমান
বাংলাদেশীরা সাঁতরে ইতালী যাবে, তবুও ভারতে নয় - -দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনার
জাতিসংঘের প্রতিবেদন (ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে)
মর্মস্পর্শী ঘটনার জন্ম দিল ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এক নবজাতক শিশুপুত্র
এশিয়ায় কম বনাঞ্চল বাংলাদেশে
দেড় ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম!
স্বদেশ-বিদেশ
বিদেশে বাংলাদেশী তিন হাফেযের সাফল্য!
এক সন্তান নীতির ফলে চীনে কন্যা সংকট; পাত্রী পাচ্ছে না ছেলেরা
রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেশকৃত ৪টি প্রস্তাব
আরও
আরও
.