করোনায় আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম (৬৫) গত ২২শে মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর কয়েকদিন পূর্বে একই দিনে এস আলম গ্রুপের পাঁচ ভাইয়ের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। আজন্ম একই বাউন্ডারীতে থাকা পাঁচ ভাই একই বাড়িতে আইসোলেশনে ছিলেন। এর মধ্যে ছোট ভাইয়ের অবস্থার অবনতি হ’লে ভর্তি করা হয় হাসপাতালে। এরই মধ্যে অবস্থার অবনতি ঘটে সবার বড় ভাইয়ের। কিন্তু হাসপাতালের আইসিইউ-এ কোন সিট খালি না থাকায় অন্তিম সময়ে ছোট ভাইয়ের ভেন্টিলেশন খুলে বড় ভাইকে দেওয়া হয়। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। ছোট ভাইয়ের সামনেই করোনা জটিলতায় মারা যান বড় ভাই মোরশেদুল আলম।

উল্লেখ্য, এস আলম গ্রুপ দেশের শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম। তাদের আয়ত্ত্বে রয়েছে মোট ৮টি ব্যাংক, ৩টি আর্থিক প্রতিষ্ঠান, দু’টি বীমা কোম্পানীসহ মোট ৩৪টি কোম্পানী। যেখানে কর্মরত আছে ১ লাখ ৮০ হাযার কর্মী। শুধু বাংলাদেশে নয়, সিঙ্গাপুর ও কানাডার ধনীদের তালিকায়ও স্থান পেয়েছে গ্রুপটি। পাঁচ ভাইসহ  পরিবারটির আরো কয়েকজন সদস্যও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।






ফিলিস্তীনী বন্দীদের পলায়ন রোধে কুমিরবেষ্টিত কারাগার বানাচ্ছে ইস্রাঈল
ধর্মীয় অসহিষ্ণুতার শীর্ষ তালিকায় ভারত
ভারত ছাড়ছে বিত্তশালীরা
ভারতকে রেল ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশ কি পাবে?
নির্বাচন পরবর্তী সহিংসতা
কাবিন বাণিজ্যের বলি ৮০ শতাংশ পুরুষ
সন্তানদের সময় দিতে চাকুরী ছাড়লেন বিসিএস ক্যাডার মা
স্বর্ণ মওজুদে শীর্ষ ১০ দেশ
২০২২ সালে ক্যান্সারে মৃত্যু হয়েছে প্রায় ১ কোটি মানুষের (২০৫০ সালের মধ্যে ক্যান্সার বাড়বে ৭৭ শতাংশ!)
এইডসে মৃত্যুতে এশিয়ায় দশম বাংলাদেশ
ইসলাম প্রচারে এগিয়ে নিউজিল্যান্ডের মুসলিমরা
সংসদ অধিবেশন নিয়ে টিআইবির রিপোর্ট : প্রশংসার খরচ শতকোটি টাকা
আরও
আরও
.