নিলাম পরিচালনাকারী ৮০০ বলার পর থেকে নিলামে অংশ নেওয়া ক্রেতাদের কেউ বলছেন ৯০০, কেউ বলছেন ১০০০, কেউ বলছেন ১২০০। সর্বোচ্চ দামের পরে আর কেউ দাম না বললে সেই দামই চূড়ান্ত করে দিচ্ছেন নিলামকারী। দাম পরিশোধ করে ‘পণ্য’ বুঝে নিচ্ছেন তার নতুন মালিক। বিস্ময়কর হ’লেও সত্য যে, এটা কোন পুরনো গাড়ি, জমি কিংবা আসবাবপত্র নয়, নিলামে ওঠা এই ‘পণ্য’ আসলে মানুষ! সর্বোচ্চ ৮০০ ডলারে এভাবেই বিক্রি হয়ে যাচ্ছে একজোড়া আফ্রিকান মানুষ। আধুনিক যুগে এসেও দাসপ্রথার মতো মানুষ বেচাকেনা হচ্ছে লিবিয়ায়। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে সিএনএন-এর এক রিপোর্টে।

মূলত নাইজেরিয়া, সেনেগাল এবং গাম্বিয়ার মতো অতি দরিদ্র দেশের ভাগ্যহারাদের অনেকেই উন্নত জীবনের স্বপ্ন নিয়ে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করে। নৌকায় করে ইটালী যাওয়ার চেষ্টার সময় উত্তর দিকে লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূল থেকে তাদের অনেকেই অপহরণের শিকার হয়। এরপর বন্দীদের পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়। তাদের পরিবার টাকা দিতে রাযী না হ’লে তাদের ওপর অত্যাচার করা হয়। আটকে রেখে, না খাইয়ে পুষ্টিহীন করে কথা শুনতে বাধ্য করা হয়। অতঃপর মুক্তি না পাওয়াদেরই এমন বাজারে এনে বিক্রির জন্য নিলামে উঠানো হয়।

[আল্লাহ মানুষকে স্বাধীন হিসাবে সৃষ্টি করেছেন। মানুষ তাকে বিক্রি করছে গরু-ছাগলের মত। আধুনিক যুগে এর চাইতে মর্মান্তিক আর কি হ’তে পারে? বিশ্বনেতারা এদের আর্তনাদ শুনতে পান কি? (স.স.)]






প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের ভারত সফর (নিযামুদ্দীন আউলিয়ার মাযার যিয়ারত দিয়ে শুরু এবং মঈনুদ্দীন চিশতীর মাযার যিয়ারতের মাধ্যমে শেষ!)
আওয়ামী সরকারের ১৫ বছরে ঋণ সাড়ে ১৫ লাখ কোটি; বিদেশে পাচার ১৮ লাখ কোটি টাকা
বন্যায় ৭৪ জনের প্রাণহানি, সাড়ে ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৬ হাযার কি.মি. সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত
সিমলাকে রাজধানী করে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী
ছিয়াম রাখায় চীনে গ্রেফতার একশ’
মৌলিক অধিকারে বাংলাদেশ তলানিতে - -দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের জরিপ
দেশে প্রতিদিন সাড়ে চার শতাধিক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে
মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু
পরমাণু যুদ্ধে ব্রিটিশ রাজপরিবার এবং প্রধানমন্ত্রীর গোপন আশ্রয় (বৃটেনে ১০০ ফুট গভীরে গোপন শহর বার্লিংটন)
কিডনী রোগে আক্রান্ত দেশের দুই কোটি মানুষ - -গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞগণ
অমুসলিম ঘোষণা করতে হবে (পঞ্চগড়ের কাদিয়ানী সম্মেলন বন্ধ করুন!) - মুহতারাম আমীরে জামা‘আত
যুক্তরাষ্ট্র সিরিয়াকে টুকরা টুকরা করতে চায় - জার্মান সাংবাদিক
আরও
আরও
.