ফজরের ছালাতের আযানরত অবস্থায় হাসানি নামের মিসরীয় এক মুওয়াযযিন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি  রাজিউন। তার এমন সুন্দর মৃত্যু মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই তার জন্যে দো‘আ করার পাশাপাশি নিজেদেরও যেন এরকম উত্তম মৃত্যু হয় আল্লাহর কাছে সেই প্রার্থনা করছেন। মিসরের আল-মানুফিয়া যেলার আল-বাজাউর এলাকার এক মসজিদে স্থানীয় সময় শুক্রবার ঘটনাটি ঘটে। আযানের ‘হাইয়া আলাছ ছালাহ’ (ছালাতের জন্য এসো) অংশটুকু বলা শেষ হওয়ার পর মুওয়াযযিন হাসানির মৃত্যু হয়। স্থানীয়রা জানান, তিনি অত্যন্ত ভালো এবং সদাচারী মানুষ ছিলেন। তার পুত্র মাহমূদ হাসানি জানায়, কয়েক বছর যাবৎ তার পিতা মহল্লার মসজিদে স্বেচ্ছায় এবং বিনা পারিশ্রমিকে আযান  দিতেন।  এছাড়া তিনি সবাইকে জামা‘আতে ছালাতের প্রতি সর্বদা উৎসাহিত করতেন।

[আমরা তার রূহের মাগফিরাত কামনা করি (স.স.)]






মুসলিম জাহান
পাকিস্তানের দীন মুহাম্মাদের হাতে লক্ষাধিক মানুষের ইসলাম গ্রহণ
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সঊদী আরবের নেতৃত্বে নতুন সামরিক জোট গঠন
মুসলিম বলেই এতো হেনস্থা : যাকির নায়েক
দৃষ্টিহীন লেবাননী সাজিদার কুরআন হিফয
বিশ্বের ভয়াবহতম কলেরার শিকার ইয়ামন
পাকিস্তানে পাহাড়ের সুড়ঙ্গে পবিত্র কুরআন সংরক্ষণ কেন্দ্র
বিশ্বমঞ্চে তুরস্কের নতুন সামরিক শক্তি : শব্দের চেয়ে ২৫ গুণ দ্রুতগামী ক্ষেপণাস্ত্র
২০ বছর কোমায় থাকা সঊদী প্রিন্স আল-ওয়ালিদকে মৃত ঘোষণা
সঊদী আরবের বড় ধরনের আয় হজ্জ থেকে
ইস্রাঈলী অবৈধ বসতকারীরা যুদ্ধাপরাধ করছে
সঊদী আরবের স্কুলের পাঠ্যবই থেকে বাদ দেয়া হয়েছে ফিলিস্তীনের মানচিত্র
আরও
আরও
.