মুসলমানদের প্রথম কেবলার দেশ ফিলিস্তীনে মুসলমানরাই নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত। নিজ দেশেই পরাধীনের মতো জীবন চলছে তাদের। ইসরাঈলের ইহুদী শাসক ও সেনাবাহিনী দ্বারা চরম অত্যাচারিত ও নির্যাতিত হচ্ছে দেশটির মুসলমানরা। সম্প্রতি ফিলিস্তীনের ইসরাঈলী আগ্রাসনের শিকার মুসলমানদের প্রতি সমবেদনা জানাতে লন্ডনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে অংশ নিয়েছিল লন্ডনের ইহুদী অভিবাসীরা। গত ৩১শে মার্চ ‘ভূমি দিবস’ উপলক্ষে ফিলিস্তীনের শান্তি ও স্বাধীনতার পক্ষে জনমত গঠনে এ সমাবেশে ইহুদীদের একটি গ্রুপও অংশগ্রহণ করে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। দ্য প্যালেস্টাইন ফোরাম ইন ব্রিটেন (পিএফবি) ও প্যালেস্টাইন সোলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) যৌথভাবে আয়োজিত এই সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করে ফ্রেন্ড অব আল-আকসা ও মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন (এমএবি)। সমাবেশে ইসরাঈলী আগ্রাসন ও মানবিক সংকট নিয়ে বিভিন্ন সেলাগান দিতে দেখা গেছে অংশগ্রহণকারীদের। এছাড়াও তাদের হাতে ‘ফিলিস্তীনের জন্য স্বাধীনতা’, ‘ইসরাঈল বের হও’, ‘ফিলিস্তীন মুক্ত কর’, ‘গাযা আক্রমণ বন্ধ কর’ এসব লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার দেখা গেছে।






ইউরোপের সবচেয়ে বড় মসজিদ চেচনিয়ায়
মুসলিম রোগীর চিকিৎসা করতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন ডাক্তার অরিভিয়া
সঊদী আরবের পরবর্তী শাসক হিসাবে পুত্র মুহাম্মাদকে যুবরাজ ঘোষণা করলেন বাদশাহ সালমান
পবিত্র হজ্জ ১৪৩৬ সম্পন্ন (ইসলামের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন) - -হজ্জের খুৎবায় সঊদী গ্র্যান্ড মুফতী
৭০ বছর বয়সে কুরআন মুখস্থ করলেন ফিলিস্তীনী নারী
মাসব্যাপী রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে ডা. যাকির নায়েক
১ ট্রিলিয়ন ডলার বা ১১৮ লাখ কোটি টাকা মূল্যের খনি, তালেবানের হাতে আফগানিস্তানের নতুন অস্ত্র
ফিলিস্তীনের রাজনীতিতে নতুন মোড়! (গঠিত হচ্ছে হামাস-ফাতাহ’র ঐক্য সরকার)
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ধর্মীয় পরিবেশ বজায় রাখতে জারী হ’ল নতুন আইন
আইএস-বিরোধিতা করায় মাকে হত্যা, দুই ভাই গ্রেপ্তার
মুসলিম জাহান
হালালের খোঁজ শুধু খাবারে, টাকার বেলায় নয় - -মালয়েশিয়ার ইসলামবিষয়ক উপমন্ত্রী
আরও
আরও
.