মধ্যপ্রাচ্য অঞ্চলে বিকশিত ইসলামী স্টেট বা আইএসের ধারণা এবং তৎপরতা সরাসরি প্রত্যাখ্যান করেছে আরব এলাকার অধিকাংশ মানুষ। সম্প্রতি প্রকাশিত ব্যাপকভিত্তিক এক জরিপ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কার্যত মধ্যপ্রাচ্যে দ্রুত গজিয়ে ওঠা কথিত জিহাদী সংগঠন ‘আইএসে’র প্রতি আরব অঞ্চলের সাধারণ মানুষের কোন সমর্থন নেই এটা তারই প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দোহা-ভিত্তিক গবেষণা ও পলিসি স্টাডিজ সেন্টার এই জরিপ পরিচালনা করে। আরব এলাকার ১২টি দেশের সাধারণ মানুষের মধ্যে তারা জরিপ চালায়। ২০১৬ সালের সেপ্টেম্বর পরিচালিত জরিপে বিভিন্ন স্তরের ১৮ হাযার ৩১০ জন লোক তাদের মতামত প্রকাশ করে। এর মধ্যে ৮৯ শতাংশ লোক আইএস সম্পর্কে খুবই নেতিবাচক মন্তব্য প্রকাশ করেছে। জরিপে কেবল ২ শতাংশ লোক আইএস-এর ধারণা এবং তৎপরতার পক্ষে কথা বলেছে। শতকরা ৩ ভাগ লোক জিহাদীদের সম্পর্কে সাধারণ মন্তব্য করেছে। এছাড়াও জরিপে অধিকাংশ অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র ও ইসরাঈলকে মধ্যেপ্রাচ্যের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে অভিহিত করেছে। সিরিয়া ও লিবিয়ায় হস্তক্ষেপ করার কারণে জরিপে ৬৬ শতাংশ লোক রাশিয়াকেও তাদের জন্য হুমকি বলে মন্তব্য করেছে।







ভারতের কেরালায় জ্যামিতিক হারে বাড়ছে ইসলাম
ইস্রাঈলী হামলায় ইয়াতীম হয়েছে ২৫ হাযার ফিলিস্তীনী শিশু
সঊদী প্রিন্সের মৃত্যুদন্ড কার্যকর
৩৬০ ভারতীয়কে মুক্তি দিচ্ছে পাকিস্তান
বিশ্বের ভয়াবহতম কলেরার শিকার ইয়ামন
গাছ জড়িয়ে ধরে বিশ্ব রেকর্ড
বৃষ্টির জন্য কৃত্রিম পাহাড় নির্মাণ করবে আমিরাত
মুসলিম জাহান
হালালের খোঁজ শুধু খাবারে, টাকার বেলায় নয় - -মালয়েশিয়ার ইসলামবিষয়ক উপমন্ত্রী
আফগানিস্তানে পেটের দায়ে কন্যা সন্তান বিক্রি
এক সঙ্গে ৯ সন্তান দেড় বছরের বেশী সময় জীবিত থাকার বিশ্ব রেকর্ডের অধিকারী মরক্কোর হালীমা
৪০ লক্ষাধিক বইসমৃদ্ধ তুরস্কের বৃহত্তম গ্রন্থাগার তুর্কী প্রেসিডেন্সিয়াল লাইব্রেরী
আরও
আরও
.