দেশ ঠিক পথে যাচ্ছে বলে মনে করেন দেশের ৭১ শতাংশ মানুষ। আর ৮১ শতাংশ মানুষ চান সংস্কার কার্যক্রম শেষ করতে যত দিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকুক অন্তর্বর্তী সরকার। আর শতকরা ১৩ ভাগ মানুষ মনে করেন অতিদ্রুত নির্বাচন দিয়ে সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।

‘পালস সার্ভে ২০২৪ : জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক এক জনমত জরিপে এ চিত্র উঠে এসেছে। গত ১৫ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিআইজিডি জরিপের ফলাফল প্রকাশ করা হয়। বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো মির্জা এম হাসান জরিপের ফলাফল তুলে ধরেন। গত ২২শে আগস্ট থেকে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এ জরিপ পরিচালনা করা হয়।

জরিপে গ্রাম ও শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতামত নেওয়া হয়। অনুষ্ঠানে অংশ নেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ।







ইসলাম গ্রহণ করলেন ঘানার এমপি কেনেডি আগায়াপং
শিক্ষিত লোকের মাধ্যমে অপরাধ বেশী হচ্ছে - -আইনমন্ত্রী আনিসুল হক
মার্কিন নাগরিকের আইফোন ফিরিয়ে দিল গরীব রিকশাচালক
ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামী
হেফাজতে ইসলামের নতুন আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী
বিক্রি হবে চাঁদের পাথর
সরকার ৩৩ ওষুধের দাম কমিয়েছে এবং আরো ২৬০ প্রকার ওষুধের দাম নির্ধারণ করে দিচ্ছে
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
আমাদের আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো
কিসে সুখ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৮৫ বছরের গবেষণায় মিলেছে জবাব
এভারেস্ট থেকে বেরিয়ে আসছে একের পর এক মৃতদেহ
লেখা শেষে গাছ হবে, এমন কলম বানাল বরগুনার আমীরুল ইসলাম
আরও
আরও
.