সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। নৈতিকতা ও নিরপেক্ষতার মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরে সংবাদমাধ্যম। পাঠকের আস্থা ও জনপ্রিয়তার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যম বছরের পর বছর ধরে টিকে আছে। নিম্নে বিশ্বের সর্বাধিক পঠিত কিছু সংবাদমাধ্যমের তালিকা তুলে ধরা হ’ল। দৈনিক পাঠকের সংখ্যার ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।

(১) দ্য নিউইয়র্ক টামইস : বিশ্বের সর্বাধিক পঠিত পত্রিকার তালিকায় শীর্ষে আছে দ্য নিউইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে অবস্থিত সংবাদপত্রটি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়। মুদ্রিত সংস্করণ দিয়ে শুরু হ’লেও বর্তমানে এটি সফলভাবে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত হয়েছে। বর্তমানে অনলাইনে বিশ্বের সর্বোচ্চ সাবস্ক্রাইবার (গ্রাহক) রয়েছে এ সংবাদমাধ্যমের। বর্তমানে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ৬ লাখ ২০ হাযার। অন্যদিকে পত্রিকাটির ডিজিটাল গ্রাহক ১ কোটি ৫ লাখ। পত্রিকাটির অনলাইনে দৈনিক গড়ে ৪১ লাখ নতুন পাঠক আসেন।

ছাপা পত্রিকা থেকে পাঠকের অভ্যাস অনলাইনে স্থানান্তরের বিষয়টি দ্রুতই বুঝতে পারে সংবাদমাধ্যটি। ফলে ২০১১ সালে বিজ্ঞাপননির্ভর আয়ের বদলে সাবস্ক্রিপশনভিত্তিক আয়ের ওপর গুরুত্ব দেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। ফলে খুব অল্প সময়েই সাবস্ক্রিপশন থেকে তাদের আয় বিজ্ঞাপনের আয়কে ছাড়িয়ে যায়।

(২) জাপানিজ ভাষায় প্রকাশিত ইয়োমিউরি শিমবুন। ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত এই পত্রিকাটি ছাপা পত্রিকা হিসাবে ১ নম্বর স্থান দখল করেছে। এটি প্রতিদিন ৭৭ লক্ষ কপি প্রিন্ট এবং সার্কুলেশন হয়। তবে এর অনলাইন গ্রাহকের সুনির্দিষ্ট কোন তথ্য নেই।

(৩) আসাহি শিমবুন : জাপানের ওসাকা থেকে প্রকাশিত পত্রিকাটির মুদ্রণ সংখ্যা ৫২ লাখ। (৪) দ্য ওয়াল স্ট্রিট জার্নাল : যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এই পত্রিকাটির সার্কুলেশন ৬ লাখ ১০ হাযার। ডিজিটাল গ্রাহকসংখ্যা ৪৩ লাখ। (৫) দ্য ওয়াশিংটন পোস্ট : ১৮৭৭ সালে প্রতিষ্ঠিত পত্রিকাটির প্রচারসংখ্যা প্রায় আড়াই লাখ। পত্রিকাটির ডিজিটাল সাবস্ক্রিপশন ২৫ লাখ। প্রতিদিন গড়ে ২০ লাখ ইউনিক পাঠক অনলাইনে পত্রিকাটি পড়ে থাকেন।

তারপর (৬) ভারতের দৈনিক ভাস্কর (প্রচারসংখ্যা ৩১ লাখ), (৭) জার্মানির বিল্ড (প্রচারসংখ্যা ৩০ লাখ), (৮) যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ১৮২১ সালে প্রতিষ্ঠিত দ্য গার্ডিয়ান (প্রায় ৩৫ লাখ), (৯) যুক্তরাজ্যের দ্য ডেইলি মেইল (প্রায় ৩৫ লাখ), (১০) ভারত থেকে প্রকাশিত দ্য টাইমস অব ইন্ডিয়া (প্রায় ৩৪ লাখ)।






১০৬ ভাষায় দক্ষ ৮ বছরের শিশু
গাযা আগ্রাসনে ইস্রাঈলের ব্যয় ৬৭ বিলিয়ন ডলারের অধিক
বিপাকে রোগাক্রান্ত ও এয়ার কন্ডিশন ব্যবহারকারীরা (ইমিউনিটির আধিক্যের কারণে করোনায় আক্রান্ত অধিকাংশ খেটে খাওয়া মানুষ রক্ষা পাচ্ছে)
মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্নের আহবান জাতিসংঘের
যে পথ ধরে আজকের পদ্মা সেতু
ফলের বিশ্বে সফল বাংলাদেশ
দুই যুগে মসলার উৎপাদন বেড়ে ২৪ লাখ টনে উন্নীত (বগুড়ার মসলা গবেষণা কেন্দ্রে ৩৪টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন)
বিশ্বের সেরা পদার্থ বিজ্ঞানীদের তালিকায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ এ মামূন
কুরআনে বর্ণিত তীন ফলের চাষ হচ্ছে দিনাজপুরে
স্বদেশ-বিদেশ
এক পরিবারে ৭৯ হাফেয দ্বীনের আলো ছড়াচ্ছেন
করোনার ওষুধ তৈরী প্রকল্পে মুসলিম বিজ্ঞানীকে প্রধান করলেন ট্রাম্প
আরও
আরও
.