গত ২১শে সেপ্টেম্বর বুধবার মক্কার হারাম শরীফে অনুষ্ঠিত বাদশাহ আব্দুল আযীয ৪২তম আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের হাফেয ছালেহ আহমাদ তাকরীম (১৩)। তার বাড়ী টাঙ্গাইলের নাগরপুর উপযেলার ভাদ্রা গ্রামে। তার পিতা হাফেয আব্দুর রহমান মাদ্রাসার শিক্ষক ও মা গৃহিণী। সে মাত্র সাড়ে ৯ বছর বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্ত করে। বর্তমানে সে মীরপুরের মারকাযু ফয়যিল কুরআন আল-ইসলামী মাদ্রাসায় পড়াশোনা করছে। পুরস্কার স্বরূপ সে পেয়েছে ১ লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা), সনদ ও সম্মাননা ক্রেস্ট। প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেয অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঊদী বাদশাহ সালমান বিন আব্দুল আযীযের উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল-ফয়ছাল, দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী আব্দুল লতীফ বিন আব্দুল আযীয সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

হাফেয তাকরীম এ বছরের মার্চ মাসে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় ২৯টি দেশের মধ্যে প্রথম এবং মে মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় ৪০টি দেশের মধ্যে সপ্তম স্থান অধিকার করে।

[আমরা তাকে অভিনন্দন জানাই এবং আলেম বা-আমল হওয়ার জন্য দো‘আ করি (স.স.)]।






সোনার চেয়ে দামী যে পাথরখন্ড
খুব কম সংখ্যক জঙ্গী পেয়েছি, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের : স্বরাষ্ট্রমন্ত্রী
সব ধরনের পণ্যের মূল্য হ্রাসে রেকর্ড করল শ্রীলঙ্কা
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইন নির্মাণ কাজ উদ্বোধন
জাদুকরী মাছের ব্যাংক হালদা সংরক্ষণে চাই সম্মিলিত উদ্যোগ
মধ্য আফ্রিকায় চলছে মুসলিম উচ্ছেদ
সুইডেনে শ্রেণীকক্ষে কম্পিউটার স্ক্রিন নিষিদ্ধ হচ্ছে
সবচেয়ে উষ্ণ এপ্রিল দেখল বিশ্ব : এবার অতিবৃষ্টি ও বন্যার আশঙ্কা
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
ইসরায়েলই মুসলিম চরমপন্থী তৈরী করছে - ব্রিটিশ এমপি
সামাজিক অবিচার ও অর্থের পূজাই বিশ্বব্যাপী চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের জন্য দায়ী - পোপ ফ্রান্সিস
ব্রিটেনে ৯০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
আরও
আরও
.