উদ্বোধনের অপেক্ষায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশ বান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। নির্ধারিত সময় ডিসেম্বর থাকলেও অক্টোবরেই উৎপাদন শুরু হবে ইনশাআল্লাহ। দেশে ইউরিয়া সারের উৎপাদন বাড়াতে নরসিংদীর পলাশে নির্মিত হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এ সার কারখানাটি। এর দৈনিক উৎপাদন ক্ষমতা হবে ২ হাযার ৮০০ মেট্রিক টন সার। আর বছরে উৎপাদন হবে ৯ লাখ ২৪ হাযার মেট্রিক টন। সার কারখানাটি উৎপাদনে আসলে বিদেশ থেকে সার আমদানির উপর নির্ভরশীলতা কমে আসবে এবং প্রান্তিক কৃষকরা কম দামে সার কিনতে পারবে। বছরে সাশ্রয় হবে প্রায় ২২ হাযার কোটি টাকা। এতে খরচ হবে সাড়ে ১০ হাযার কোটি টাকা।

সার কারখানাটি নির্মাণে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হ’ল বাংলাদেশে যত সার কারখানা আছে তার গ্যাস আকাশে ছেড়ে দেওয়া হয়। শুধু সার কারখানা নয়, দেশের সবগুলো পাওয়ার প্লান্টেও এই দূষিত গ্যাসগুলো আকাশে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এটিই বাংলাদেশের প্রথম সার কারখানা হবে, যেখানে দূষিত গ্যাসগুলো আকাশে ছেড়ে না দিয়ে তা প্রসেসিং করে অতিরিক্ত ১০ ভাগ ইউরিয়া সার উৎপাদন করা হবে।

উল্লেখ্য যে, বর্তমানে সরকারকে ইউরিয়া সার আমদানিতে প্রতি বছর ৩ হাযার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়। এটি উৎপাদনে আসলে আর তা দিতে হবে না। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে ৯৬৮ জন স্থায়ীসহ প্রায় ৩০ হাযার মানুষের।







হিমালয়ের বরফ গলে মহাসংকটে উপমহাদেশের ২০০ কোটি মানুষ
সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৬৫ শিশু-কিশোরসহ শতাধিক আসামীকে ছালাত আদায়, মাদক থেকে বিরত থাকা প্রভৃতি শর্তে মুক্তি দিলেন বিচারক
চীনে ক্লোনের মাধ্যমে জন্মলাভ করা ‘সুপার কাউ’ এক লাখ লিটার দুধ দেবে!
সুনামগঞ্জে চিকসা গ্রামে সামাজিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা
হালাল পণ্য রফতানীতে বাংলাদেশ পিছিয়ে
শিক্ষার্থীদের কান্নায় আটকে গেল শিক্ষকের বদলি
গরু অক্সিজেন গ্রহণ করে ও অক্সিজেনই ত্যাগ করে!
জেন-জি বিক্ষোভে বিপর্যস্ত নেপালে দুই দিনে ক্ষতি ১৮ কোটি ডলার বা ৩ লাখ কোটি রুপি
সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস
পশ্চিমবঙ্গের অনেক মানুষ উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসতে চান
উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণ ও শিশু হত্যা - -বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা
আদায় অযোগ্য খেলাপি ঋণ ১ লাখ ২৮ হাযার কোটি টাকা
আরও
আরও
.