ফিলিস্তীনের গাযার প্রায় ৭৫ ভাগ মসজিদই ধ্বংস করে দিয়েছে ইহুদীবাদী ইসরাঈল। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মিরর। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাঈল গত গত ৫১ দিনে ৭৩টি মসজিদ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সেইসঙ্গে ২০৫টি মসজিদ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ইহুদীবাদী ইসরাঈল। ফিলিস্তীন ইকোনোমিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কন্সট্রাকশন (পিইসিডিসি ) কর্তৃক গঠিত কমিটি এক বিবৃতে জানায় ইসরাঈলের হামলায় কবরস্তান, দাতব্য সংস্থা থেকে শুরু করে তাদের পবিত্র স্থান মসজিদ অনেক। পিইসিডিসি’র ভাষ্য এসব ধ্বংসপ্রাপ্ত বস্ত্তর ক্ষতির পরিমাণ ৪০.৪ মিলিয়ন ডলার। এছাড়া ইসরাঈলের হামলায় গাজায় অবস্থিত দু’টি গির্জাও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পিইসিডিসি জানায়, ফিলিস্তীনের জাবালায় অবস্থিত বিখ্যাত মসজিদ আল-ওমরি ধ্বংস করে ইসরাঈল। এছাড়াও ১৩৬৫ বছর আগে আমর ইবনুল আছের সময়কার একটি প্রাচীন মসজিদ ধ্বংস করা হয়েছে। মসজিদটির নাম ছিল মানারাত আল-জাহের। এটিতে একসঙ্গে অন্তন্ত ২ হাজার মুছল্লী একসঙ্গে ছালাত আদায় করতে পারতো।






মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষায় নতুন মেরুকরণ : সঊদী-তুরস্কের যুদ্ধবিমান প্রকল্প
অভিবাসী গ্রহণে প্রথম তুরস্ক, দ্বিতীয় পাকিস্তান
পবিত্র কুরআন অবমাননা করলেই মৃত্যুদন্ডের শাস্তি ঘোষণা করল নাইজেরিয়া
দক্ষিণ সুদানে ৩০ হাযার মানুষ অনাহারে
নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন পাকিস্তানের ড. আমজাদ ছাকিব
বিনোদন কর্তৃপক্ষের সমালোচনা করায় বিশিষ্ট সঊদী শিক্ষাবিদ আটক
৩৫ লাখ অশ্লীল সাইট বন্ধ করেছে সঊদী সরকার
নিগৃহীত উইঘুর মুসলমানদের জন্য তুরস্কের দরজা খোলা
লিবিয়ায় গাদ্দাফী-পুত্রের ভবিষ্যদ্বাণী আজ সত্য হচ্ছে
শারজায় বিশ্বের সর্ববৃহৎ কুরআন একাডেমীর উদ্বোধন
যেন নিজের ঘরে ফিরে এলাম : ইসলাম গ্রহণের পর যুক্তরাষ্ট্রের ক্যাথলিক ধর্মযাজকের মন্তব্য
হজ্জযাত্রীদের যাতায়াতে মক্কায় উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা
আরও
আরও
.