‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জয়পুরহাট সাংগঠনিক যেলার সাবেক সভাপতি (২০০৭-২০০৯) মাওলানা মুহাম্মাদ শহীদুল ইসলাম (৫৮) গত ২০শে ডিসেম্বর’১৬ মঙ্গলবার বিকাল সাড়ে ৪-টায় জয়পুরহাটের ক্ষেতলাল উপযেলার বুড়াইল গ্রামের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। পর দিন সকাল ১১-টায় বুড়াইল গ্রামের নিজ বাসভবন সংলগ্ন মাঠে তার জানাযা ছালাত অনুষ্ঠিত হয়। অতঃপর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার অছিয়ত অনুযায়ী জানাযা ছালাতে ইমামতি করেন যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা খলীলুর রহমান। তার জানাযার ছালাতে যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তার জানাযায় শরীক হন। উল্লেখ্য যে, মুহতারাম আমীরে জামা’আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব সাংগঠনিক সফরে থাকায় তার পক্ষ থেকে জানাযা ছালাতে উপস্থিত মুছল্লীদের সালাম প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমান।

[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]






যেলা সম্মেলন : সাতক্ষীরা (অহি-র বিধানই চূড়ান্ত) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আলোচনা সভা, তা‘লীমী বৈঠক; ঈদ সামগ্রী ও ফিৎরা বণ্টন
ইসলামী সম্মেলন
যাবতীয় ভীতি ও বাধাকে পদদলিত করে সামনে এগিয়ে চলুন! (যেলা সম্মেলন : দিনাজপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ
তাবলীগী সভা
কর্মী সমাবেশ
সকল বাধা অতিক্রম করে আহলেহাদীছ আন্দোলন চালিয়ে যান - -আমীরে জামা‘আত
যেলা সম্মেলন \ রাজশাহী (ইসলাম পরিপূর্ণ দ্বীন, এতে কোন কিছুর প্রবেশাধিকার নেই) - -মুহতারাম আমীরে জামা‘আত
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
সোনামণি
অন্যান্যা সমাবেশ (মাসিক ইজতেমা, তাবলীগী সভা, প্রশিক্ষণ)
আরও
আরও
.