২৮শে জুন শুক্রবার পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ : অদ্য বাদ আছর যেলার রূপগঞ্জ থানাধীন মারকাযুস সুন্নাহ আস-সালাফী মাদ্রাসায় যেলার বিভিন্ন শাখার সোনামণিদের অংশগ্রহণে ‘সোনামণি প্রতিভা’ ৬৪তম সংখ্যার উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতঃপর বাদ আছর যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি এম. এ. কেরামত আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অত্র মারকাযের প্রিন্সিপাল ড. ইহসান এলাহী যহীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল হাই ভূঁইয়া, ‘যুবসংঘ’-এর সভাপতি ইমরান হাসীন আল-আমীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন, ‘সোনামণি’র সহ-পরিচালক আবু সাঈদ ও ফায়ছাল আহমাদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ মাহফূযুর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে অত্র মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ সাইফ ও জাগরণী পরিবেশন করে আম্মার। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।






তাবলীগী ইজতেমা ২০১৬ সম্পন্ন -  
দাওয়াহ সেন্টার ও পাঠাগার উদ্বোধন
মৃত্যু সংবাদ
আল-‘আওন
সংগঠন সংবাদ
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
হজ্জব্রত পালনের উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আতের সঊদী আরব গমন
মুহতারাম আমীরে জামা‘আতের ডান হাঁটুর (নী রিপ্লেসমেণ্ট) সার্জারী সম্পন্ন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
নির্যাতিত রোহিঙ্গা ভাই-বোনদের মাঝে ত্রাণ বিতরণ
আরও
আরও
.